-
গোধূলির অনিবার্য প্রস্থান
সমাধির মত নিরব করে শীতের আঁধার
সব কোলাহল থেমে গেলে
অকারণে নিভে যায় উদ্যম আবার ।
যুগোত্তীর্ণ হৃদতন্ত্রী জমে
কত আকীর্ণ পথে অযাচিত নিশ্চয়তা বাড়ায়
লবনাক্ত সাগর জলে,
কুয়াশাচ্ছন্ন আকাশ তলে,
কত শুভকামনা হারায় ।
কোন কালে কি হয়েছে
বিমূঢ় বিষ্ময়ে, বিমূর্ত সংশয়ে
কিছু শুদ্ধ পদ্য রচনা,
কোন দৈব হস্তক্ষেপে চিত্ত বিক্ষেপে
চোখ ধাঁধানো সকালের সূচনা ।
ব্যথিত প্রতিরোধ শেষে সংশোধিত বোধ
তবু জীবন নিশ্চুপ অপক্ষাহীন
কারণ অসংজ্ঞায়িত অনুষঙ্গে
সত্য-মিথ্যা সবসময়ই সমান অর্থহীন ।
আশান্বিত আপদ অশান্ত শ্বাপদ মন
তাই বিপদ সাজায় না
অক্ষমার্হ অক্ষমতার অন্তিমে শোকের শ্রদ্ধায়
শুধু আরোগ্যের প্রার্থনা ।২০১৬
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel

