-
এখানে এখনো লৌহ পিঞ্জরে
তীরবিদ্ধ স্বরে,
কত বিহগের মুক্তির গান
লাঞ্চিত অগোচরে।
এখানে শব্দ বিপরীতে গতি
সমার্থক ম্লান,
পদে পদে শুধু পদস্খলন
বিপ্লবে দেহদান।
এখানে ক্ষয় আদর্শবোধ
অনুভূতির মৃত্যু হয় কত,
অমর সুধার অকল্যানে
চির বিদ্রোহী কত শত।
মান-অপমান এখানে এখনো
খড়গহস্তে বলি,
বাঁচার জন্য বেঁচে থাকা শুধু
জীবনের চোরাগলি।7 Comments-
“মান-অপমান এখানে এখনো
খড়গহস্তে বলি,
বাঁচার জন্য বেঁচে থাকা শুধু
জীবনের চোরাগলি”“কোমল পাখায় ভাসছে হৃদয়
করুণ প্রজাপতি
অমৃত বিহারে ভূবন ব্যাপিয়া
প্রাপ্তি শুধু ক্ষতি…যেভাবে আমরা বেঁচে আছি
তাকেই জীবন বলি
দেয়ার চেয়ে’ও নিয়েছে বেশি
জীবনের চোরাগলি”আরও কথা আরও শব্দে আরও প্রাণ মোহিনী স্তবকে আমাদের ক্ষনিকের জীবন ভ’রে উঠুক… প্রিয় শিউলি কবি, শুধুই অনাবিল শুভক্ষণে ভালো থাকা হোক…
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



এখানে এখনো ঠকাঠকি নিত্য লেনদেনেে
এখানে জীবন ভোর নাহি হয় জীবনের জয়গানে,
এখানে ক্ষুধিতের মরন জ্বালা জঠরে করে বাস
বাঁচে তবু মরনের লাহান অষ্টপ্রহর দীর্ঘশ্বাস,
এখানে বিশ্বাস মরেছে অকালে চারদিকে চাটুকার
ভদ্রজ্ঞান অভদ্রের চাপে পিষ্ট তাই ভালোবাসা মেসাকার।