-
বর্ষা
জীবনে বর্ষা এসেছিল
কদম ফুলের সৌরভ হয়ে
বৃষ্টিস্নাত পথে হাঁটতে হাঁটতে
কখনো আনমনা হয়ে গুনগুন করেছি
হৃদয়ের সুর যেন মধুর আলাপে রত
তাই তাল আর লয়ের মিলনে মন গেছে ছেয়ে।।
সকল বারতা ছিন্ন করে, মৌনতা ভুলে
সে যেন কোন সুর মূর্ছনায় বিভোর
না কোন সাথী ছিল, না কোন সুহৃদ
বৃষ্টি যেন সৃষ্টিতে মগ্ন
তাই কদমের সৌরভে উচ্ছ্বসিত তনু
আর কণ্ঠে রাগময় কোন গীত।
এই শিহরণ বারবার আসেনি, শুধু এসেছিল একবার
যখন কাউকে হারানোর ভয়ে নিজেকে হারিয়েছি বারবার।।
সোমা3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


যখন কাউকে হারানোর ভয়ে নিজেকে হারিয়েছি বারবার।। পাঞ্চ লাইন এটা আমার কাছে।