Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • অশ্রুত
    ———————-
    আমার ব্যর্থতাময় জীবন ,আমি কাউকে দায়ী করি না
    তবে মাঝে মাঝে মোটা ধুলোময় মলাটের মতো
    জীবন থেকে অনেককিছু ঝেড়ে ফেলতে ইচ্ছে হয়।
    সব অনুভূতির স্বেচ্ছা-নির্বাসনে যদি
    নৈবর্ত্তিক জীবন , তবে তাই হোক।
    অব্যাক্ত কথার জঞ্জাল প্রস্তরীভূত ,শিলালিপি হয়ে শব্দের বোধন
    আমার যাপিত জীবন প্রকাশ্যে ,আমি অমর কাব্য চাই নি।
    আমি তো শুধু সব ঢেকে রেখে হাসি মুখে পথিক
    তবু ভিড় করা আশা -আকাঙ্খার জোড়ে
    কলমের গতিতে শব্দের পর শব্দ বসে
    আমি প্রস্তর মূর্তির মতো জীবন্ত তবে মোহ-আচ্ছন্ন
    ক্যানভাস টা আমারি হাতে , সে স্রষ্টা আমি নই
    সাদা-কালো রেখায় চিত্রার্পিত জীবন স্থাণুবৎ দাঁড়িয়ে
    সমস্ত দায়ভার কার ভেবে পাই না।
    আমি তো নীল আকাশের সমস্ত স্বত্ব চাইনি
    শুধু চেয়েছিলাম জানালার গ্রিলে তার একটু নীলাভ
    ফুলদানির উপর হলুদের ছিটে রোদ
    তাও নাহয়.. মেঘলা আকাশের সমস্তটাও
    নিজ খাতায় এঁকে রাখবো তুলির আঁচড়ে
    দিন শেষে এই আমার নিজস্ব হোক।

    ————————————————————————————————————–
    আমি জানি কিছু অনুভূতির কোনো সংজ্ঞা থাকে না। সেই অধরা,অজ্ঞাত অনুভূতির ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা বৃথা জেনেও শব্দ বসানো ধৃষ্টতা যদি করে থাকি
    আমি ক্ষমাপ্রার্থী।

    12
    10 Comments
    • ”আমার ব্যর্থতাময় জীবন ,আমি কাউকে দায়ী করি না
      তবে মাঝে মাঝে মোটা ধুলোময় মলাটের মতো
      জীবন থেকে অনেককিছু ঝেড়ে ফেলতে ইচ্ছে হয়।
      সব অনুভূতির স্বেচ্ছা-নির্বাসনে যদি
      নৈবর্ত্তিক জীবন , তবে তাই হোক”

      আচ্ছা, আপনি তবে এই এলেন…! অত্যন্ত গহীন থেকে যে এই শব্দ সম্ভার উঠে এসেছে সেটা খুব ভালো বোঝা যায়, অন্ততপক্ষে আমি তেমনি বুঝি… শুধু কিছু কিছু লেখায় আমি খুব অসহায় হয়ে পড়ি…

      ❝যদি বা সে আসে, সখী, কী হবে আমার তায়
      সে তো মোরে, সজনী লো
      ভালো কভু বাসে না, জানি লো
      ভালো করে কবে না কথা, চেয়েও না দেখিবে
      বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা
      এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী
      বাসনা তবু পূরিবে না
      জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না❞

      • অতুলনীয় আপনার অনুভব শক্তি কবি। তাই আপনাকে নিবেদন রবি’র চরণ …
        যে-কথা বলিতে চাই,বলা হয় নাই,
        সে কেবল এই–
        চিরদিবসের বিশ্ব আঁখিসম্মুখেই
        দেখিনু সহস্রবার, দুয়ারে আমার।
        অপরিচিতের এই চির পরিচয়
        এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয়
        সে-কথা বলিতে পারি এমন সরল বাণী
        আমি নাহি জানি।

    • যতটুকু তুলে আনতে পেরেছেন সে তো কিছু কম নয়!

    • আমি তো নীল আকাশের সমস্ত স্বত্ব চাইনি
      শুধু চেয়েছিলাম জানালার গ্রিলে তার একটু নীলাভ
      ফুলদানির উপর হলুদের ছিটে রোদ। অনবদ্য

    • প্রিয় কবি সত্যি অনেক স্মৃতি ঝেড়ে ফেলতে ফেলতে অবচেতনে সঙ্গী হয়ে যায়…শুভকামনা নিরন্তর।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar