Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • আমার কোনো আক্ষেপ নেই আর
    হৃদয় রুধিরে বয়ে যায় নদী
    নিদারুন ব্যাথাভার
    আমার কোনো আক্ষেপ নেই আর।

    প্রভাতের রবি অস্তাচলে
    কিরণ দেবে না বলে
    নদী যদি তার স্রোতহারা হয়ে
    অন্য পথেতে চলে
    পাখিরাও যদি নিঝুম দুপুর
    কলতান ছাড়ে তার
    আমার কোনো আক্ষেপ নেই আর।

    আমি যেন আজ আমি নই তার
    গহীনে অন্য কেউ
    এই গহীনে স্থির জলরাশি
    নেই স্রোত নেই ঢেউ
    বিশাল আকাশ স্থান নাহি দেবে
    করে বা অঙ্গীকার
    আমার কোনো আক্ষেপ নেই আর।

    ভেঙেছি লোহার শিকল পায়ের
    খুলেছি সব বাঁধন
    যত বাধা এসো , স্বাগতম সব
    টুটবেনা তবু পণ
    বিধাতাও যদি সৃষ্টি বলতে
    করে বা অস্বীকার
    আমার কোনো আক্ষেপ নেই আর।

    4
    1 Comment
    • ❝আমি যেন আজ আমি নই তার
      গহীনে অন্য কেউ
      এই গহীনে স্থির জলরাশি
      নেই স্রোত নেই ঢেউ
      বিশাল আকাশ স্থান নাহি দেবে
      করে বা অঙ্গীকার
      আমার কোনো আক্ষেপ নেই আর❞

      না চাইতে কেউ যদি খোলে মন দুয়ার
      করে এতটুকুও প্রীতি কামনা
      আমিও ভালোবাসবো চিরতরে
      কভুও তারে ছেড়ে যাবো না
      সে যদিও কভু আনে আলোর বিপ্রতীপে
      এক জীবনে অনন্ত অন্ধকার
      আমার কোনো আক্ষেপ নেই আর…

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar