Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • আমায় ছুঁয়েছে মৌনতা শুধু
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ
    আমি হারিয়েছি কত তটিনীর নীড়ে
    হারিয়েছি বহু মানুষের ভিড়ে
    বহু মানুষের সাথে বহু আলাপন
    ফিরেছি একলা তাও ,
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ।
    মুসাফির হয়ে ফিরেছি কত শত মরুভুমি পথে
    তপ্ত বালুকা,সমভূমি হীন চির যাযাবর হতে
    বেলাভূমি পার চরণ ছুঁয়েছে দৃপ্ত-গামিনী ঢেউ
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ।
    ব্যাথার বিষ অমৃত মানি পান করেছিল বলে
    ব্যার্থ প্রেমের অকাল চিতা আজো ধিকি ধিকি জ্বলে
    অন্ধ দু -চোখে অমৃতসম অশ্রু পেয়েছে সেও।
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ।
    পবিত্র সে আজানের ধ্বনি সুরসুমধুর বাজে
    লৌকিকতার চরিত উর্ধে সেই অলৌকিক সাঝে
    আধার হয়ে আলোর কাছে নিঃস্ব হয়েছে তাও
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ।
    ভালোবাসার কাঙাল চির চেয়েছি প্রেমের দান
    সে অর্ঘ্যকুড়ি পদতল পরে পেয়েছে অসম্মান
    মুকুল হয়ে প্রস্ফুটিত বৃথা হয়েছিল সেও
    আমার দুঃখ ছুতে পারেনি কেউ।

    7
    12 Comments
    • মুসাফির হয়ে ফিরেছি কত শত মরুভুমি পথে
      তপ্ত বালুকা,সমভূমি হীন চির যাযাবর হতে
      বেলাভূমি পার চরণ ছুঁয়েছে দৃপ্ত-গামিনী ঢেউ
      আমার দুঃখ ছুতে পারেনি কেউ। অসাধারণ

    • খুব খুব মন খারাপ ক’রে সত্যিই একদিন চূর্ণী নদীর তীরে আমি ব’সে থাকতে থাকতে যেন আমার সামান্য বেলাটুকু’ও ধীরে ফুরিয়ে আসে ফুরিয়ে আসে…

      ❝অশনি আঘাতে ছিন্ন হয়েছে হৃদয়বীনা’র তার
      প্রিয় নামের প্রতিধ্বনি কেবল বাড়িয়েছে হাহাকার
      ফিরে আসেনি প্রিয়তম আর প্রবল আক্ষেপেও

      আমার দুঃখ ছুতে পারেনি কেউ❞’

      • অশনি আঘাতে ছিন্ন হয়েছে হৃদয়বীনা’র তার
        প্রিয় নামের প্রতিধ্বনি কেবল বাড়িয়েছে হাহাকার
        ফিরে আসেনি প্রিয়তম আর প্রবল আক্ষেপেও
        আমার দুঃখ ছুতে পারেনি কেউ❞’

        আপনি চূর্ণী নদী দেখেছেন কবি? আমি কখনো দেখিনি। সত্যি সত্যিই যদি কখনো চূর্ণী নদীর তীরে দিন ফুরিয়ে যায়…..

        কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে,
        তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
        মনে হয় তার চরণের ধ্বনি জানি–
        হার মানি তার অজানা জনের সাজে॥

      • @shiuli, আমি’ও কখনো চূর্ণী নদী দেখিনি তবে মনে হয় যদি সত্যিই কোনোদিন এমন মন খারাপ হয় তবে সেই যন্ত্রণানাশিনী অলৌকিক স্বর্গাদপী চূর্ণী নদীর তীরে পৌছে যাবো কোনো না কোনো ভাবে…

        “কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে,
        তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
        মনে হয় তার চরণের ধ্বনি জানি–
        হার মানি তার অজানা জনের সাজে”

        আমার কয়েক মুহূর্তের অশ্রু থেকে যাক এইখানে
        অজানা জনের সাজে যেন কিছুতে
        চরণের ধ্বনি চেনা মানুষকে একটুও মানায় না…
        মানায় না কিছুতেই, মানায় না …

      • @shiuli, দেখেছেন সবাই আমাকে কেমন আঁধারের নির্বাসন দিয়ে রোদপাখি হয়ে যায়… এজন্যেই আপনাকে আমি বলেছিলাম, আমি কেন তাঁর প্রেম ইথারে ইথারে খুঁজে বেড়াই…

      • @anwar-parvez-nur-shishir কে আবার আপনাকে নির্বাসন দিলো বলুন তো ? আমি তো নই। আপনি তো আমার আধার যুগে আলোর পথের দিশারী। আপনাকে আঁধারের নির্বাসন দিলে আমিই আঁধারে নির্বাসিত হয়ে যাবো। অসুস্থতার কারণে আপনাকে মেইল এর জবাব দিতে একটু দেরি হচ্ছে। আপনি ভালো আছেন তো ? যশোরে কেমন কাটাচ্ছেন ?

      • @shiuli, আমি যশোরে এসে একটা বেশ খুব ভালো সারপ্রাইজ পেয়েছি, সেটাই আপনাকে জানাতে চেয়েছি, আমি জানি আপনি শুনলে অনেক অনেক খুশি হবেন…! আপনি এখন কেমন রয়েছেন? আপনার সুস্থতা কায়মনোবাক্যে আশা করছি…

      • @anwar-parvez-nur-shishir এইতো ভালো আছি। একটু ঠান্ডা লেগেছিলো আর কি ! যাহোক, যশোরে এসে সারপ্রাইজ পেয়েছেন !! কি সারপ্রাইজ বলুন তো ?

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar