-
আলোকের ঝর্নাধারায়
মুহাঃ হাবিবুর রহমান
৩/৭/২০২৩আলোকের ঝর্নাধারায় হৃদয় ভিজিয়ে একাকার
সিক্ত প্রাণের পুলকে নিমন্ত্রন রইল এসো একবার,
খোলা বাতায়নে বসে ঝুম বৃষ্টি দেখে শিহরিত হবো
চোখে চোখ রেখে মন খুলে সব গল্প কবো,
নিরবে সময় বয়ে যাবে কাল থেকে কালান্তরে
পৃথিবী স্তব্ধ রবে দুজনার প্রেম সরোবরে।
অলোকের বর্নিল ছটায় জাগবে ঘুমন্ত শহর
মুক্তাঙ্গনে মুক্তির স্বাদ মেখে জাগিবে আমার স্বপ্নের দোষর,
পুষ্পিত যৌবনের সুবাসিত লোবানের গন্ধে ব্যাকুল মনের আকুতি
আসবে গো? হৃদয় বাসরে লীলায়িত সময়ের কোলে? রইল মিনতি!
আমার সুদিন ভরা যৌবনের মতো, ভ্রমরের গুঞ্জনে উছলায়
দৃষ্টি সেতো কাছে টানে, কামনার উদগ্র আহবান সমগ্র চেতনায়,
কী করে ফেরাবে নাথ এই মধুময় আহবান? তা কি জানো?
আমি যে ভাবিনা এ বুকের মাঝে নাই স্থান অন্য কোনো,
তোমাকে ভাবি হৃদয়ে স্মরি
তোমাতেই আহা মরি মরি-
কৃতজ্ঞ থাকি দিন রাতে, বুঝবে যদি মোরে
তবে সুবাসিত হবে চারিপাশ তাবৎ প্রহর ধরে।
আলোকের ঝর্ণাধারায় নিমজ্জিত ভাবনা, দৃষ্টি অভিনব….
কোথায় কখন জীবনের স্বাদ পাখা মেলে জোৎস্নায় তব
মুখ খানি ভেসে বেড়ায় কুয়াশা ভরা রাতে শিউলির গন্ধ মেখে
মায়ার বাঁধন খোলে, একান্ত নিরবে ঢেকে রাখে……….
অনুভূতির কম্পনগুলো বুকের গভীরে চিরতরে।
তাইতো মঞ্জরিত হয় শাখা- পাপড়িরা খুলে দেয় ভিতরের রূপ
মুগ্ধ চিত্তে অলিদের আলিঙ্গনে মুকলিত বসন্তের বিকেল অপরূপ-
সেই লগনে কলাপাতার আসনে বসবে যদি আমন্ত্রণ মাধবীর সুঘ্রাণে
বিমহিত চাহনির অন্তরালে ভালোবাসা বুঝে নিও উষ্ণ সম্ভাষণে।
আলোকের বর্নিল উচ্ছাসে
কতোনা স্বপ্ন ভাসে
স্বপ্নে সারথি হতে
নরম ঘাসের প্রাতে
পূবালী বায়ে
পাল তোলা নায়ে
জলের কাছে মনের কথার ডালি খুলে ঢেউ এর দোলায়
অন্দোলিত ভাষার মুগ্ধতা ডাকে দূরের জলোজ খেলায়,
জোৎস্না ঢালে রাত্রি নদীর বুকে
সেখানে অবিরাম সুখে
বাসরের স্নিগ্ধ কোমল স্পশ পাবে ঘুমিয়ে যেও শান্তির নীড়ে
আমি জানি বহুদিন তোমার কেটেছে নির্ঘুম রাত, যন্ত্রনার ভীড়ে।3 Comments

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham


সুন্দর লিখেছেন । রবি ঠাকুরেরে এই লাইঙ্আগুলো মনে পরে গেলো
“আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।”