-
আজীবন সমুদ্র পিয়াসীর দীর্ঘ প্রতীক্ষায়
ছোট ছোট পদক্ষেপে ছোট এক উর্মি নিয়ে
বিবশ-প্রায় সমুদ্র ছুতে চেয়েছে আমায়।
উষ্ণ নোনা জল সর্বাঙ্গে অবগাহন
স্পর্শিনী আমি বালুচর পেরিয়ে
পায়ে পায়ে এগিয়ে , সেই আহব্বান !!
দ্বিধান্বিত শান্ত নীরধী, উদাস উন্মুখ
আমি চেয়ে দেখি দ্বিখণ্ডিত সত্তা তার
বিবস্বান অস্তাচলে, আমায় স্রোতের বিপরীতে
তীর-বিদ্ধ বুকে তীরে ফিরিয়ে দেবে।
বহি-সমুদ্র সমুখে আমি অন্ত-সমুদ্র ঢাকি
হাস্য মুখে সেই সমুদ্র প্রত্যাখ্যান
আমার পিপাসার্ত বুকে নিশ্চিন্ন
সে সামুদ্রিক পদরেখা
আমি ফিরে দেখার সাহস
সঞ্চিত করি নি ,কিন্তু আজ ফিরে চাই
আমার আকাঙ্খিত সমুদ্র
তার একাকিত্বের ভার বুকে
একলা ফিরে যায় ..
বিনা আহ্বানের অপেক্ষায়।
জানি একদিন সে আবার আসবে
সহস্র উর্মি বুকে দ্বিধাহীন পা’য়
সমস্ত দ্বিধাহীন সত্তা লাভে
সে দিন সমুদ্র ছোঁবে আমায়।3 Comments-
“আমার আকাঙ্খিত সমুদ্র
তার একাকিত্বের ভার বুকে
একলা ফিরে যায় ..
বিনা আহ্বানের অপেক্ষায়।
জানি একদিন সে আবার আসবে
সহস্র উর্মি বুকে দ্বিধাহীন পা’য়
সমস্ত দ্বিধাহীন সত্তা লাভে
সে দিন সমুদ্র ছোঁবে আমায়…”জানিনে কিভাবে আমি এই কবিতা ফেলে গিয়েছি…! আমি হয়তো এর আগে এই কবিতা পড়ে দেখিনি কিন্তু আজ পড়লাম, খুব খুব প্রাণিত হ’লাম… আপনার কবিতায় শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা প্রিয়…
“সমুদ্রতমা’কে আমি ভালোবেসে
নক্ষত্রের সুললিত রৌশনিতে আলোকিত ক’রে দেবো
আর আমি কখনও কোথাও হারিয়ে যাবো না
আমি কোনদিন নিখোঁজ হবো না
আমি যেন কার পায়ের আওয়াজের অপেক্ষায়
আজও একই নিয়মে এই দিঘল সমুদ্রের রমনীয় জলে
পা ভিজিয়ে চিরচেনা প্রেমের তৃষ্ণায় আকন্ঠ প্রতীক্ষায়
জন্ম জন্মান্তর ধ’রে স্থিরনেত্র বসে রয়েছি… … …”
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
আয়েশা সিমা
@ayesha-sima
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



অদ্ভুত সুন্দর লেখা!