-
অনু গল্প
কবি ও রেণু
11/07/2023আষাঢ়ের প্রথম দিনে কিশোরী হাতের কদম ফুলটা পেয়ে যার পর না খূশী (প্রকারন্তে অবাক হয়ে ছিলাম) সে কথা ভাব ভাষায় প্রকাশ করা দূরহই বটে। তার নাম নাইবা জানালাম, তবে একটা নাম তো দিতেই হবে। আমার গল্পের খাতিরে নাম দিলাম রেণু। রেণুর দেওয়া সেই কদম ফুল আজও আমার কবিতাকে আন্দোলিত করে। ঘুরে ফিরে কবিতার ছন্দে-গন্ধে, ভাবে-অনুভবে, চেতনায়, মন ও মননে মিশে রয়েছে। কতোদিন ঘুমের মধ্যে রেণুকে স্বপ্ন দেখেছি কদম ফুল হাতে দাঁড়িয়ে স্বর্গীয় অপ্সরি শুভ্রবসনে সুনয়না। রেণু ছিল পাতলা দেহের, প্রজপতির মতো ছিল চঞ্চলতা-ঝর্নার বয়ে যাওয়া গতি যেন তাকে এদিক সেদিক তাড়িয়ে বেড়ায়। এই আছে এই নেই। ভেবে ছিলাম রেণুকে আমি একদিন সঙ্গী করে নেব। ছোট বেলায় মা হারা মেয়েটার প্রতি আমার অন্যরকম দরদ কাজ করতো। কখনো কবিতা লিখবো, কবি হবো সে ভাবনা মাথায় আসেনি। স্কুল পড়ুয়ােএকটি মেয়ে নববর্ষের শুভেচ্ছা কার্ডে লিখেছিল-নববর্ষের শুরুতে সৃষ্টি করো একটি কবিতা যে খানে তোমার রেণু জলন্ত নক্ষত্রের মতো জলবে চিরকাল। হায় বিধাতা আজ তার বিশ্বাসের মর্যাদা দিতে আমি লিখে চলেছি। কাব্যগ্যাথার অন্তরালে জলছবি হয়ে প্রেরণা জোগায়। রেণু আমার হয়নি কিন্ত তার দেয়া কদম আমার হয়ে গেছে চিরদিনের জন্য। পুনঃশ্চ রেণু এই গল্পের কাল্পনিক নাম বাস্তবের সাথে কোনো মিল নেই।
1 Comment

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham


বাদল দিনের প্রথম কদম ফুল…