-
চাকরি
ইকরাম আলী
একটি চাকরি , এনে দিতে পারে
বিলাসিতা ,কর্পোরেট জীবন
পিন্সেস ডায়নার মতো ,মোহদেহী তরুণী
ফাইভ স্টার হোটেল,রেস্তরা।
একটি চাকরি ,এনে দিতে পারে
কর্পোরেট হাসি, কর্পোরেট দুঃখ
অসম্ভব মিথ্যা বলার প্রবণতা
প্রগতিশীলতা, সমৃদ্ধ রুচি।
একটি চাকরি, ভুলিয়ে দিতে পারে
তোমাকে, গ্রামের দুরন্ত কিশোরী
খোঁপাতে গোজা, হিজলের মালা
নাকের নলক, বাবলার ফুল।
একটি চাকরি ,ভুলিয়ে দিতে পারে
গ্রামের রাস্তা,গাছের সারি
ডালে ডালে বাঁধা ,মাটির হাঁড়ি
রাত্রিযাপন করা, অসংখ্য পাখি।
এখন আর আধার দেখিনা
গ্রামের রাস্তায় চলতে গিয়ে
লুঙ্গি পড়ে,কাছা দিতে হয় না।
এখন দেখি অসংখ্য ল্যাম্পপোস্ট
জ্বালানো শহরের রজনী
পরিপাটি শার্টের সাথে, কালো টাই।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
তুঘলকি কবি
@anwar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Md Ashfak Sayed
@ashfak
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
ইফতিশা খানম
@eftishakhanam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib


সুন্দর উপস্থাপন শুধু বানানের ব্যাপারে আর একটু সতর্ক হতে হবে…