Profile Photo

MD. SAFFAT HOSSAINOffline

  • Saffat
  • Profile picture of MD. SAFFAT HOSSAIN

    MD. SAFFAT HOSSAIN

    2 years, 10 months ago

    এক হারিয়ে যাওয়া অনুভূতির সাথে
    মাঝে মাঝে হয় দেখা,
    কত হারিয়ে যাওয়া গল্পের আড়ালে
    অবাক তাকিয়ে থাকা।
    সময়ের আড়ালে, চোখের পলকে
    অকারণে ছুটে চলা,
    খুনশুটি আর কানামাছি করে
    কত না গল্প করা।
    তবু সময় পাল্টে যায়
    আর বদলে গেলি তুই,
    হারিয়ে যাওয়ার পরও যেন –
    মন চায় তোকে ছুঁই ।
    আজ ভীষণ লাগছে একা
    গল্পেরা করেছে ভীর,
    ক্ষণে ক্ষণে তারা ছুটে আসে যেন
    বক্ষে বিঁধছে তীর।
    সময়ের আড়ালে হায়
    ওরে বাড়ছে ধূসর কণা
    ঝকঝকে সব ঝাপসা হয়ে আসে
    তোকে যায় না তো চেনা।
    কেন সময় পেড়োলেও হায়-
    স্মৃতি গুলো হারায় না,
    কেনো মিথ্যের স্বরে বলতে পারি না
    “তোকে আর ভালোবাসি না”
    আজ ঝড়ের শেষে অপেক্ষায় বসে
    করি আমি চিৎকার,
    আমার জীবনে সুন্দরতম ফুল হয়ে
    তোকে ভীষণ দরকার।

    3
    4 Comments
    • অনেকদিন বাদে ফিরলেন! শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারণ লেখা

    • কেনো মিথ্যের স্বরে বলতে পারি না
      “তোকে আর ভালোবাসি না”
      আজ ঝড়ের শেষে অপেক্ষায় বসে
      করি আমি চিৎকার,
      আমার জীবনে সুন্দরতম ফুল হয়ে
      তোকে ভীষণ দরকার। অসাধারণ

Skip to toolbar