Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • Profile picture of শিউলি চক্রবর্তী

    স্বাধীন বাংলার আকাশে বাতাসে আজ পরাধীনতার ঘ্রান
    সেচ্ছাচারিতার আসন বসেছে রূপলাবণ্যের বুকে
    আর্তনাদ হাহাকারে মুখরিত প্রতিটি প্রাসাদ অলিন্দ
    মির-জাফরেরা লুটে -পুটে খায় সব
    তুমি কি আর ফিরবেনা সিরাজ ?
    মুশিদাবাদ, লুৎফার কাছে সেই প্রেমিক পুরুষ
    তোমার রাজ্য , তোমার বাংলায়
    আজ বেনামি পরকে করছে শাসন
    তোমার রক্ত ডুবিয়ে দিলো ওরা গঙ্গার বুকে
    খুশবাগ তার সাক্ষী !
    এখনো আছো সিরাজ ! সেই প্রস্তরতার ঘেরাটোপে !
    সমাধিতে লীন !
    তোমার লুৎফা জিনজিরার সেই বদ্ধ জীবনে
    তোমার স্মরণ প্রতিটি প্রহরে আজো ক্রন্দনরত
    তোমার ভাগীরথী বুক চিরে আজ রক্ত বয় !
    হিরাঝিলের চিরাগ নিভে দীর্ঘনিঃশ্বাসে।
    ফিরে এসো সিরাজ ! এই বাংলা তোমাকে চায় !
    স্বাধীন বাংলার শেষ নবাব !
    কালের গর্ভে হারালে কোথায় ?

    7
    11 Comments
    • অসামান্য অনিন্দ্য হীরকখচিত কোনো শিলালিপি পাঠ করলাম যেন…! সত্যিই কারো কারো আগমন যেন স্বতঃআকাঙখিত হয়ে ওঠে সময়ে সময়ে… প্রীতিমুগ্ধতা রইলো প্রিয়…

      • @anwar-parvez-nur-shishir আপনার মন্তব্যের অপেক্ষায় থাকার অবসান হলো তবে ! কতদিন পর এলেন কবি! কতদিন আপনার কবিতা পাইনি। এই বার লিখবেন তো ?

      • @shiuli, আপনাকে এমনভাবে লিখতে দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে…! আপনি একের পর এক দারুণ সব কবিতা লিখবেন, এটাই আমার কাছে স্বাভাবিক…! আমার কিছু নির্বাচিত লেখার পরিমার্জন করছিলাম প্রিয়, এখনো অধিকাংশই বাকি… পরিমার্জন সম্পন্ন হলে আপনাকে একটা কপি পাঠাবো… দেশে আর অবশ্যই আমার বাইরের কিছু কবিবন্ধু’দেরকেও পাঠাবো… রিভ্যিউ পাওয়ার পর প্রকাশনার দিকে এগোনো যাবে… তখন আপনাকে কিন্তু পাশে পেতে চাইবো… আমি জানি, আপনি নিশ্চয়ই থাকবেন এবং এ’ও জানি তুলটের অনেক কবিবন্ধুই আমার পাশে থাকবেন… কোনোদিন কোনো কবি মিলনমেলার কথা এইখানে আমি বলিনি তবে আমার প্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশনায় সেই আবদার আমি করতেই পারি… সেই দিনটি যে কবে আসবে, তারই প্রতীক্ষায়…

    • দারুণ একটা প্রাণশক্তি আছে কবিতাটায়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা নিরন্তর

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar