Profile Photo

MD. SAFFAT HOSSAINOffline

  • Saffat
  • Profile picture of MD. SAFFAT HOSSAIN

    MD. SAFFAT HOSSAIN

    2 years, 10 months ago

    এত সুনীল আকাশ যেন দেখিনি আগে,
    এই পাখির ডাকে কেন জাগি নি আগে,
    ভোরের আলোর কিরণ, কেনো পাইনি খুঁজে
    স্বপ্নগুলো কেন তার সুর পায় নি খুঁজে,
    কেন নতুন লাগে সব,
    এ হলো নতুন সবুজ,নতুন অনুভব
    এ হলো নতুন সবুজ, নতুন অনুভব

    যেন পাখির চেয়ে আরও উঁচুতে উঠে
    মেঘের রাজ্য ছেড়ে মহাশূন্যের দিকে
    আরও নতুন রঙে রাঙাই সব
    এ হলো নতুন সবুজ নতুন অনুভব,
    এ হলো নতুন সবুজ নতুন অনুভব।

    আজ পাখির বেশে যদি আকাশে হারাই
    স্বপ্ন মেলে যদি দু’হাত বাড়াই
    শূন্যতা গ্রাস করে না,
    এক দমকা হাওয়া আসে এক সুবাস নিয়ে
    খোলা চিঠি হয়ে আসে আমার কাছে
    শূন্যতা আর শূন্য লাগে না।

    এ অজানা সবুজ যার অনুভব অজানা
    স্বপ্ন ভাবতে পারি, তবে চাওয়া যে মানা
    সবুজ নীল হয়ে যায় যেন বিষের মায়ায়,
    সোনা রোদ ঢেকে যায় কালো মেঘের ছায়ায়
    সব কথা সব বলা যায় না
    এই অনুভূতি বড় অজানা,
    সব কথা সব বলা যায় না
    এর অনুভূতি বড় অজানা।

    1
    2 Comments
Skip to toolbar