Profile Photo

MD. SAFFAT HOSSAINOffline

  • Saffat
  • Profile picture of MD. SAFFAT HOSSAIN

    MD. SAFFAT HOSSAIN

    2 years, 9 months ago

    শুনেছি লাশকাটা ঘরে পৌঁছেছে স্বপ্নগুলো
    ডোম এসে খুটে খুটে বের করছে প্রতিটিক্ষণ
    সে দেখলো, প্রতিটি দিন লেপ্টে আছে-
    একে অপরের সাথে, কোন ভেদ নেই,
    পুরোটাই অকৃত্রিম ইচ্ছে আর স্বপ্ন।
    একটু অবাক’ই হলো সে।

    অত:পর ডাক্তারের বীক্ষণ যন্ত্রের তলায় হলো স্থান
    স্বপ্ন গুলো জানবে সে, লেখা হবে উপাখ্যান
    “সে কী!” আতকে উঠলো ডাক্তার।
    অবাক হয়ে ডোমকে বললে,
    “এই স্বপ্নে দু:খ ছাড়া কিছুই নেই”
    আরও কয়েক নমুনা নিলো ডাক্তার।
    পরতে পরতে অপ্রাপ্তি আর আক্ষেপ
    ডাক্তারের লেখনিতে ফুটে উঠে বিক্ষেপ।

    ডাক্তার চেচিয়ে ডোমকে ডেকে বললে-
    “পুঁতে ফেল এই স্বপ্ন,
    কোন ভাঙা প্রাচীর বা গাছের তলায়”
    চলে গেলো ডোম, হাতে একতাল স্বপ্ন।
    ক্ষণিক পর আবার ডেকে বললে,
    “ফুল ছড়িয়ে দিস ওই স্বপ্নে,
    তাতে যদি স্বপ্ন শান্তি খুঁজে পায়”

    1
    3 Comments
Skip to toolbar