Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 3 years, 2 months ago

    মুক্তি চেয়ে ছিলে
    মুহাঃ হাবিবুর রহমান
    ০৩-০৯-২০২৩

    রৌদ্রনীল মুক্তি চেয়ে ছিলে, কোন এক ভোরের নিরবতায়
    তোমাকে ছেড়ে ঘোমটায় লুকিয়ে মুখ, কেঁদেছিলাম বহুক্ষণ
    অতঃপর বুকে জমানো কষ্টের নদী মহাসাগরের কাছে নিমজ্জিত হয়ে
    শূন্যতার সেকি হাহাকার, সেই থেকে আজ অবধি শ্রাবণ পিছু ছাড়েনি
    রিক্ততার বেড়াজালে রাতদিনের প্রহর গুলি তাড়া করে ক্ষুধার্ত নেকড়ের মতো।
    মুক্তি তোমাকে দিয়েছে স্বাধীনতা, নিজের মতো করে বাঁচার স্বপ্ন বোনা ইচ্ছে ছুঁয়ে রাখা
    জোৎস্না রাতে জানালায় বসে চাঁদের কিরণ মাখার স্বাধীনতা,
    আমিতো তোমার মতো আর হতে পারলাম কই? শৃংখলে জড়ানো ভাবনার সমস্ত দেহ
    দৃষ্টি-চেতনা-ভালোলাগা-আহার-নিদ্রা- বিত্ত-বৈভব
    বিধাতার খেয়ালের নিগড়ে পরাজিত জীবন আলোহীন প্রান্তরে দিক ভোলা পথিকের ন্যয়,
    তবুও পোড়ে প্রভাতের স্নিগ্ধ সময়, বলাকারা প্রাত্যহীকের মতো যায় উড়ে!
    রেীদ্রনীল একবার ভাবতো-মানুষের বিপন্ন সময় গুলি কেমনে কাটে?
    বুকের শূণ্য খাঁচায় যখন নিদারুন অনুভব ছটফট করে
    তখন একটা তুমির যে বড় অভাব হয়, তাতেই কি ফেলে আসা দিন গুলি ফিরে আসে?
    আসে না বুঝি?
    আমাদের সময় বয়ে গেছে নিরবে শান্ত নদীর মতো
    স্রোতের টানে বাঁকে বাঁকে ক্ষয়ে গেছে তীরের জমীন
    বাইরের দৃশ্যপটে তৃণ লতায় ঢাকা সবুজের সমারোহ
    ভীতরে মরুময়তার রুক্ষ বেদনা বেঁধেছে বাসা চিরদিনের তরে,
    মুক্তির আনন্দ তোমাকে দিয়েছে বাঁচার স্বাধীনতা,
    স্বপ্ন দেখার স্বাধীনতা, প্রাণখুলে হাসির নিশ্চয়তা।

    5
    5 Comments
    • মুগ্ধ জয়ে পড়লাম। কী দারুণ লিখেছেন !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar