Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • চল আকাশের বুকে হাটি
    সপ্নের সিঁড়ি বেয়ে
    ছুঁয়ে যাই স্রোত জলসীমা থেকে
    অচেনা কেউ হয়ে
    তারার সাথে হোক আলাপন
    যেথায় তাদের বাস
    বুক ভরে নিই সবুজের মাঝে
    বিশুদ্ধতার শ্বাস।

    7
    7 Comments
    • “চল আকাশের বুকে হাটি
      স্বপ্নের সিঁড়ি বেয়ে
      ছুঁয়ে যাই স্রোত জলসীমা থেকে
      অচেনা কেউ হয়ে
      তারার সাথে হোক আলাপন
      যেথায় তাদের বাস
      বুক ভরে নিই সবুজের মাঝে
      বিশুদ্ধতার শ্বাস…”

      দেখো শুভক্ষণ কিছু এসে
      আবেশে বাঁধে মন
      করি জীবন স্রোতে ভেসে
      শত মুগ্ধ আয়োজন
      তার রূপ সুধা পাই প্রাণে
      সুগন্ধা মাধুরী লগ্ন
      রহি আজিও তার ঘ্রাণে
      একই প্রকারে মগ্ন

      প্রিয় শিউলি কবি, আপনার সর্বক্ষণ ও সর্বাঙ্গীন শুভ ও মঙ্গল হোক…

    • বৃষ্টিস্নাত সন্ধ্যায় সোদা মাটির ঘ্রাণ নিতে চাই বুক ভরে।

      • @prithula সত্যিই বলেছেন পৃথুলা। তার সাথে ভুতের গল্প !! কেমন হবে বলুন তো ?

      • দারুণ!!! যদিও আমি দুর্বল চিত্তের মানুষ। ও সাথে ঝাল-ঝাল মুড়ি মাখা হলে তো কথাই নেই।

      • @prithula উফ্ফ !! কোন কথাই নেই !! ভয় পেয়ে ভুতের গল্প পড়ার ও বেশ মজা আছে তাই না ? আমি একটা আদিভৌতিক গল্প পড়ছি এখন। আপনি ও কি বই প্রেমী ?

      • বই পড়তে ভালোবাসি। এখন পড়ছি সফিক ইসলাম নারী ও গণিত। এক সময় বইটা নিত্য সংগী ছিল এখন নানা ব্যস্ততায় তাতে খানিকটা ভাটা পরেছে।

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar