Profile Photo

MD. SAFFAT HOSSAINOffline

  • Saffat
  • Profile picture of MD. SAFFAT HOSSAIN

    MD. SAFFAT HOSSAIN

    2 years, 8 months ago

    চিঠি লিখছি বহুদিন পর।
    শুনলাম, ফিরে এসেছিস নিজ ঠিকানায়,
    তা বেশ করেছিস, অনুগ্রহ আর কতদিন।
    মাঝে বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে,
    এর মধ্যে ঘটে গেছে কত বিচিত্র ঘটনা।

    তোর মনে পড়ে, সূর্যমুখীর আখ্যান
    কিংবা বৃক্ষপ্রেমের অমায়িক মিথ্যা গল্প?
    জানি, আজ তুই কিছুটা হলেও স্মৃতিকাতর।
    কিন্তু তুই জানিস,
    অপেক্ষার পর যদিওবা সন্ধ্যা হয়ে যায়
    নতুন সূর্য তেমনি উদয়ের অপেক্ষায়।
    তবে মলিন হয়ে পুরোনো বইয়ে-
    মুখ যদি লুকিয়ে রাখিস,
    হাসিমাখা সূর্য তুই পাবি না দেখতে-
    আমার কথা মিলিয়ে নিস।

    অপেক্ষা হয়, অপেক্ষা রয়
    অপেক্ষায় থেকে উপেক্ষা নয়।
    সুন্দর হোক তোর মুখ,
    আজ তবে রাখি
    নতুন বইয়ে চোখবুলিয়ে দেখ তুই
    মুখে ফুটুক হাসি।

    3
    1 Comment
    • অপেক্ষা হয়, অপেক্ষা রয়
      অপেক্ষায় থেকে উপেক্ষা নয়।- দারুণ লিখেছেন!

Skip to toolbar