Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • Profile picture of তিমিরে আসক্ত

    তিমিরে আসক্ত

    2 years, 8 months ago

    কবিতা: শারতিক বসন্ত

    স্থানটির নাম ছিল বসন্তহাট
    আঁকা-বাঁকা ছোট রাস্তার ধার
    মনদোলানো কাঠগোলাপ, কৃষ্ণচূড়ার সারি
    যেন শত হলুদ-সাদা-লাল পাপড়ির বাড়ি!
    রোজ সকালে দেখিতাম আমি প্রমোদ তরী
    প্রাণে প্রাণ মিলাইতাম,ডুবতাম প্রাণভরী।
    আজও আমি দাড়িয়েছি বসন্তহাটে
    প্রণয়চিহ্ন দেখি আজও আছে এই বাটে।
    শরতের আকাশে দেখেছিলাম আমি নিষ্পাপ বদনখানি
    আজ দ্বিপ্রহরে, এই আকাশে আপন শুধু, গগনের মেঘখানি!
    বসন্তহাটের নাম আজ বিরহঘাট
    অহর্নিশি জলদমালা ছুঁই, মেঘও যেন অন্তিমের ষাট।
    যে গহন ভাবিল সব বুঝি অনন্ত
    স্বপ্ন কিংবা ভাবনার হইবেনা অন্ত,
    নয়নে, চয়নে সব চিন্তন অহযাত্রা
    কেন নামিল সেথায় আজ শারতিক বসন্ত?

Skip to toolbar