Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • অবশিষ্ট।
    ইসমাঈল মজুমদার

    তোমার বোঝার সীমানা ঘেরে যতটুকু থেকে যায়,
    তোমার মানার ওপারে আমি অবুঝ আবেশে ধায়।
    তোমার জানার সীমানা ঘেরে অপার মহাদ্যুতি,
    আমার অজানার অন্ধকারে লুকায় তোমার ক্ষীতি।

    ​তুমি যে প্রদীপ জ্বালিয়ে রাখো সুনীল গগন তলে,
    আমি সেই শিখা যা নিভে যায় নিবিড় চোখের জলে।
    তুমি তো বোঝো সকল কথা, হৃদয় গহন গান,
    আমি অস্পষ্ট স্বপন হয়ে…Read More

    7
    5 Comments
    • মানুষ ও পরমসত্তার এই সংলাপ মন ছুঁয়ে গেলো।

    • আপনার লেখাটির “তুমি যে প্রদীপ জ্বালিয়ে রাখো সুনীল গগন তলে” পঙক্তিটিতে যে গভীর বিষাদ ও আলোর ছটা ফুটে উঠেছে তা সত্যিই অনবদ্য, তাই আপনার এই ভাবনার ধারাকে আরও বিস্তৃত করে নিয়মিত লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল।

    • জ্ঞানের সীমানার ওপারেও অসম্পূর্ণতাই হয়ে থাকে হৃদয়ের প্রকৃত ভাষা…..🤍🖤

    • অনুভূতির ডাইরি, “তোমার জানার সীমানা ঘেরে অপার মহাদ্যুতি” লাইনটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। লেখার মধ্যে যে এতো সুন্দর গভীরতা আর ছন্দের টান থাকে, সেটা আপনার এই লেখাটা না পড়লে বুঝতাম না। আচ্ছা, আপনি কি সবসময় মনের এমন জটিল অনুভূতির কথাগুলোই কবিতায় ফুটিয়ে তুলতে পছন্দ করেন?

  • তুমি আমার সীমা আঁকো, আবার সেই সীমাতেই বিলীন হও।

    মহাবিশ্ব যতটুকু ধরে রাখতে পারে তার নাম বাস্তবতা, আর যতটুকু উপচে পড়ে তা তুমি। বিজ্ঞানের বইগুলো যেখানে এসে থমকে দাঁড়ায়, যেখানে সব সংজ্ঞার শেষ—ঠিক সেখান থেকেই তোমার শুরু। আমি আলো দিয়ে মেপে নিই আমার চেনা জগৎ, আর তুমি অধরা থেকে যাও সেই আলোটুকু ফুরিয়ে যাওয়ার পর।

    তুমি সেই নীরব সম…Read More

    6
    5 Comments
    • খুব চিন্তাশীল আর গভীর একটা লেখা।

    • অনুভূতির ডাইরি, আপনি যেভাবে বাস্তবতার সীমারেখা ছাড়িয়ে অদেখা এক সত্তার গভীরতা এঁকেছেন, তা সত্যিই হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগার অনুরণন তোলে। শব্দের এমন নিখুঁত বুননে আপনি যে অনুভবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তা ধরে রাখতে আপনি আপনার কলম আরও অনেকবার এভাবে চালনা করবেন বলে প্রত্যাশা রইল।

    • যেখানে সংজ্ঞার শেষ
      ঠিক সেখান থেকেই শুরু হও তুমি অধরা সত্য হয়ে…..🤍🖤

    • অনুভূতির ডাইরি, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ভালোলাগা কাজ করছে মনের ভেতর। জীবন আর অনুভূতির এই টানাপোড়েনগুলো আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

    • বিজ্ঞান আর দর্শন এমনে মিশায়া দিসে বোঝার চেষ্টা করতেছি এখনো
      “অপূর্ণতাই সুন্দর” এই কথাটা মাথায় বইসা গেলো সত্যি
      এত গভীর চিন্তা এত অল্প কথায় বলা কঠিন কাজ দারুণ লিখছেন👌

  • 6
    4 Comments
  • জমানো আঘাতের রত্নাগার
    ইসমাঈল মজুমদার

    চুপ করে থাকি, তার মানে এই নয় মুছে গেছে সব স্মৃতি,
    নিস্তব্ধতার আঁধারে লুকানো বিষাদের গীতি।
    তুমি যেমন গো সযতনে রাখো তোমার মহামূল্যবান ধন,
    আমিও তেমনি আগলে রেখেছি প্রতিটি আঘাতের ক্ষণ।

    বাহিরে আমার শান্ত নদী, ভেতরে নোনা জল,
    স্মৃতির গভীরে জমা হয়ে আছে যন্ত্রণার কাজল।
    তুমি ভেবেছিলে…Read More

    4
    6 Comments
    • অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ প্রকাশ

    • নীরবতায় জমানো আঘাতগুলোই রত্ন হয়ে থাকে বুকের গভীরে …..🖤

    • অনুভূতির ডাইরি, আপনার লেখা ‘উপহাসগুলো অলংকার করে পরেছি বুকের কোণে’ লাইনটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, সত্যি ভীষণ ইমোশনাল একটা লেখা শেয়ার করেছেন।

    • অনুভূতির ডাইরি, “বাইরে আমার শান্ত নদী, ভেতরে নোনা জল”—এই চমৎকার পঙক্তিটি মনের ভেতরকার গভীর ক্ষতকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটি আঘাতকে রত্নের মতো আগলে রাখার এই সাহসী বর্ণনাটি পড়তে বেশ ভালো লেগেছে, আপনি নিয়মিত লিখুন।

    • বাইরে শান্ত নদীর মতো নীরবতা আসলে ভুলের প্রমাণ নয়; অপমান ও অবহেলার প্রতিটি ক্ষতকে রত্নের মতো বুকে আগলে রেখে নীরবে কালবোশেখী ঝড়ের প্রস্তুতি নেওয়ার অনন্য এক কাব্যিক প্রকাশ।

    • যতন কইরা লিখেছেন কবি। মাশাল্লাহ

  • নির্বাচনের বাজার।
    ইসমাঈল মজুমদার

    ভোটে আসে বসন্ত, সুবাতাস বয়,
    মিথ্যের ডালা খুলে কত কথা কয়।
    হাতে ধরে হাত আজ পরম স্নেহে,
    দয়া যেন ফুটে ওঠে পা থেকে দেহে।

    কানে কানে বলে কত মিঠে মিঠে বাণী,
    “আমি ছাড়া নেই কেউ তোমাদের জানি।”
    প্রতিশ্রুতির বন্যায় ভেসে যায় গ্রাম,
    জপে শুধু দিনরাত নেতা জনতার নাম।

    যেদিন তো শেষ হয় ভোটের খেলা,
    ভাঙে ভালোবাসা, ভ…Read More

    4
    4 Comments
    • আমি ছাড়া নেই কেউ তোমাদের জানি

    • কবিতার প্রতিটি লাইনে বর্তমান সময়ের চিরচেনা বাস্তব ছবিগুলো একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে। আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগল, বেশ ভাবনার খোরাক জোগাল।

    • আপনার লেখনীতে ‘যেদিন তো শেষ হয় ভোটের খেলা, / ভাঙে ভালোবাসা, ভাঙে আনন্দের মেলা’—এই পঙক্তিগুলো অসাধারণ ও হৃদয়স্পর্শী, তাই এমন চমৎকার পর্যবেক্ষণের হাত ধরে আপনার কলম আরও অনেক সুন্দর সৃষ্টি উপহার দিক, এই কামনা করি।

    • বাহ! খুব সুন্দর লিখেছেন বন্ধু, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

  • নিজকে গড়ো।
    ইসমাঈল মজুমদার

    ক্যানভাসটা যেমনই হোক, ধূসর কিংবা কালো,
    নিজের হাতেই জ্বালতে হবে সম্ভাবনার আলো।
    পরিস্থিতির আঁধার ছেয়ে নামুক হাজার ভয়,
    মনের মাঝে রঙিন রঙে আনবো রঙিন জয়।

    মেঘ জমুক না আকাশ জুড়ে, বৃষ্টি নামুক তীব্র,
    তুলির ছোঁয়ায় আঁকবো আমি স্বপ্ন অতীব তীব্ৰ।
    ভাঙা দিনের গল্পগুলো রঙেতে দেবো মুছে,
    বেদনা আর বিষাদ যত যাবেই একদিন ঘ…Read More

    2
    3 Comments
    • নিজের হাতেই জ্বালতে হবে সম্ভাবনার আলো।

    • Darun kobita❤️

    • আপনার কবিতাটা পড়ে দারুণ একটা পজিটিভ ভাইব পেলাম, একদম মনের মতো কথা বলেছেন। নিজের ক্যানভাস নিজে রাঙানোর এই ভাবনাটা আসলেই খুব ইন্সপায়ারিং। আপনি যদি গ্রুপের অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকেন, তবে আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • পাওয়া হলো না।
    ইসমাঈল মজুমদার

    প্রাপ্তির ভিড়ে শূন্য হৃদয়, হাহাকার সুর বাজে,
    সব পেয়েও তো পাইনি তাকেই, যে ছিল মনের মাঝে।
    জগৎ আমায় ভরিয়ে দিল অঢেল উপহারে,
    আমার পরান রইল বাঁধা কেবল তাহার দ্বারে।

    বসন্তদিন রঙ ছড়ালো, ফুটল হাজার ফুল,
    একটি কুঁড়ির অধরা ছোঁয়ায় মন দিশেহারা ভুল।
    হাতের মুঠোয় মেলা সুখের অকৃপণ আয়োজন,
    চোখের কোণে কাটল কেবল একটি মুখের খো…Read More

    4
    6 Comments
    • পূর্ণতার মাঝেও শূন্যতার বোধ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।

    • আপনার লেখনীতে মনের গহীনের যে আকুলতা ও শূন্যতার সুর ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়কে ভীষণভাবে ছুঁয়ে যায়। অনাগত দিনের অপেক্ষায় থাকা এই আবেগী শব্দগুলো যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠুক আপনার লেখনীতে, অনেক শুভকামনা রইল আপনার জন্য।

    • প্রেমহীন জীবন এক নোনা সমুদ্র, চারিদিকে অথৈ পানি অথচ তৃষ্ণা মেটাবার উপায় নাই!

    • একলা থাকা অনেক কস্টের মনে দাগ কাটলো।

    • চমৎকার

    • প্রাপ্তির ভিড়ে শূন্য হৃদয়, হাহাকার সুর বাজে,

  • মা,তোমাকে হারানোর ভয়
    ইসমাঈল মজুমদার

    মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই
    দুটো চোখ কেন যেন ভিজে ওঠে
    কেউ দেখে না, কেউ জানে না,
    শুধু বুকের গহিনে নেমে আসে
    এক অদৃশ্য বিষাদের ঢেউ।

    তখন গভীর কোনো ভাবনার অতলে
    হঠাৎ একটি ভয় এসে দাঁড়ায়
    যদি একদিন মা না থাকে?
    যদি ঘরের সেই চিরচেনা ডাকটি
    হঠাৎ একদিন চিরতরে থেমে যায়?

    কে তখন মাথায় হাত রেখে বলবে
    “ভয় পেয়…Read More

    4
    4 Comments
    • দুটো চোখ কেন যেন ভিজে ওঠে

    • মা কখনো হারিয়ে যান না—এটা খুব সত্যি! তিনি হৃদয়ে বাস করেন!

    • অনুভূতির ডাইরি, আপনি এত সুন্দর করে মায়ের প্রতি ভালোবাসাটা লিখেছেন যে, ‘মা শুধু একদিন দৃশ্যের আড়ালে গিয়ে সন্তানের হৃদয়ের ভেতর চিরস্থায়ী হয়ে বসবাস করে’—লাইনটা পড়ে সত্যি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম।

    • আপনার লেখাটি পড়ে মায়ের প্রতি গভীর মমতা ও ভালোবাসার অনুভব ভীষণভাবে ছুঁয়ে গেল, বিশেষ করে ‘শৈশবের উঠোন’ কিংবা ‘ক্লান্ত বিকেলের আশ্রয়’ উপমাগুলো খুব চমৎকার। প্রতিটি লাইনের প্রতিটি শব্দে যে আবেগ ঝরে পড়েছে, তা পড়লে যেকোনো পাঠকের চোখ সিক্ত হওয়া খুব স্বাভাবিক। এমন সুন্দর অনুভূতির প্রকাশ আপনি নিয়মিত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

  • যা বুঝনি, তাই আমি
    ইসমাঈল মজুমদার

    তোমার অগোচরে রয় যে বিপুল নীরবতা,
    সেখানেই আঁকা থাকে আমার নিভৃত সত্যতা।
    তুমি মেপে নাও মহাকাশের দূর দূরান্তর,
    অথচ বোঝ না এই হৃদয়ের গহীন প্রান্তর।

    তুমি বোঝ মেঘ, বোঝ সেই মেঘে জলের আভা,
    তুমি জেনে নাও শ্রাবণ-দিনের চঞ্চল শোভা।
    বাতাসের টানে কেমন করে যে বহে সমীরণ,
    তার হিসাব তো তোমার কাছেই থাকে অনুক্ষণ।

    অথ…Read More

    5
    6 Comments
    • অনুভূতির ডাইরি, “তোমার জানার সীমানা পেরিয়ে যেখানে অজানার ঘর, আমি থেকে যাই সেই গহীনেই অতি আপন, তবুও পর”—এই লাইনটা একদম মনের ভেতরে গিয়ে লাগল। না বলা অনেক কথা খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন আপনি। লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম অন্য কোনো জগতে।

    • বাহ! চমৎকার সব অনুভব ছড়িয়ে আছে কবিতা জুড়ে! খুব সুন্দর!

    • অনুভূতির ডাইরি, “তুমি মেঘ বোঝ, বৃষ্টি বোঝ, আর বোঝ ঝড়ের টান” পঙক্তিটি মনের গভীরে দাগ কেটে যায় এবং প্রতিটি অনুভূতির পরতে পরতে এক চমৎকার আচ্ছন্নতা রয়েছে। আপনি চাইলে অজানার এই রহস্যময়তা আরেকটু বিস্তারিত বর্ণনায় ফুটিয়ে তোলার কথা ভেবে দেখতে পারেন। আপনার এই লেখাটি পাঠকের হৃদয়ে গভীর প্রশান্তির ছোঁয়া রেখে যায়, তাই এভাবেই শব্দের বুননে নিয়মিত লিখে যান।

    • আপনি তো একদম প্রাণের কথা বলে দিলেন! প্রেমের এই যে না-বলা, না-বোঝা অংশটুকু—এটাই তো সবচেয়ে কষ্টের, সবচেয়ে সুন্দরও।

  • আজ জীবনের কোনো এক একাকী ক্লান্ত ক্ষণে পেছনে ফিরে তাকালে থমকে যেতে হয়। মনে পড়ে যায় সেই প্রথম আলো দেখার আগের দিনগুলোর কথা। যে পৃথিবীর আসল রূপ আমার জানা ছিল না, সেই নিষ্ঠুরতম ধরণীতে আসার আকুলতায় আমি আমার মায়ের জরায়ুতে অবিরত আঘাত হানেছিলাম। আমার চঞ্চল চরণের লাথিতে মা হয়তো বারংবার আঁতকে উঠেছিলেন, যন্ত্রণায় কাতরিয়ে উঠেছিলেন, বুকচাপা কষ্টে নিঃশব্দে ফ…Read More

    2
    3 Comments
    • আজ জীবনের কোনো এক একাকী ক্লান্ত ক্ষণে পেছনে ফিরে তাকালে থমকে যেতে হয়।

    • অনুভূতির ডাইরি, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা কেঁপে উঠল। মা যে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, এই সহজ সত্যটা আপনার লেখায় খুব সুন্দর ফুটে উঠেছে।

    • অনুভূতির ডাইরি, আপনার এই লেখায় ‘মায়ের সেই পরম পবিত্র আত্মত্যাগের বিনিময়ে আমরা যা পেলাম, তা কি শুধুই এক হৃদয়হীন প্রতারণার মঞ্চ?’—এমন গভীর ও আবেগী প্রশ্নটি পড়ে সত্যিই অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকতে হলো। মায়ের প্রতি সন্তানের এমন উপলব্ধিকে আপনি খুব সুন্দর এবং হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরেছেন, যা পাঠকের মনের গভীরে অনায়াসে পৌঁছে যায়। আপনার এই লেখনী শৈলী আ…Read More

  • ক্ষণিক ক্ষণের পান্থনিবাস
    ইসমাঈল মজুমদার

    নশ্বর এই পদ্য-সময়ে, স্বল্প আয়ুর ছায়ায়,
    আমাদের পথ মিশেছে একাদিক শূন্যতায়।
    হয়তো এ নয় সুদীর্ঘ কোনো মহাকাব্যের রেখা,
    ক্ষণিক ক্ষণের পান্থনিবাস—সামান্য চেনা-দেখা।

    ​তবুও এ হ্রস্ব অণুপথে, যদি ঝরে পড়ে আলো,
    তোমার চোখের অগাধ সিন্ধুয়ে আমারে ডুবিয়ে নাও।
    উৎসর্গীকৃত জীবনের যত হর্ষ, বিষাদ, ক্ষ…Read More

    5
    8 Comments
    • আপনার লেখাটি বেশ অন্যরকম এবং খুব গভীর অনুভূতির ছোঁয়া পেলাম। শব্দের গাঁথুনিগুলো এতোটা চমৎকার যে বারবার পড়তে ইচ্ছে করে। এমন সুন্দর একটা সম্পর্কের বর্ণনায় আপনার প্রিয় অংশ কোনটি?

    • খুবই ভাল লাগলো ।

    • অনেকদিন পর আপনার লেখা পড়ছি মঞ্চবন্ধু, সুন্দর অনুভবের জন্য অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা!

    • প্রিয়জনের চোখেই সবকিছু!

    • আপনার কলমের ছোঁয়ায় ফুটে ওঠা প্রতিটি পঙক্তি হৃদয়ের গভীর অনুভূতির এক অনবদ্য বহিঃপ্রকাশ, যা আমাকে এক পরম ভালোলাগার জগতে নিয়ে গেল। প্রতিটি শব্দের নিখুঁত বিন্যাস ও আবেগের প্রকাশ অপরূপ, তাই আপনার এই মুগ্ধতা ছড়ানো লেখনী যেন নিরন্তর চলতে থাকে।

  • নিঃশব্দ ঝড়ের নাম
    ইসমাঈল মজুমদার

    ​যে হাওয়া একদিন চঞ্চল ছিল,
    উড়াত ধুলোর মেঘ,
    সে আজ হঠাৎ থেমেছে কোথায়,
    হারিয়ে নদীর বেগ।

    ​যে মুখে ফুটত হাসির ফোয়ারা,
    কথা ছিল একরাশ,
    সে ঠোঁটে লেগেছে নীরবতার সিল,
    বিষাদের নীল ঘাস।

    ​ভেতরে হয়তো জমেছে পাহাড়,
    অগণিত কোনো ব্যথা,
    বোঝেনি তো কেউ অনুভূতির ভাষা,
    অগোছালো যত কথা।

    ​বলতে চেয়েও মেলেনি তো সাড়া,
    পায়…Read More

    6
    7 Comments
    • আপনার এই লেখায় আবেগের যে গভীরতা ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক অদ্ভুত বিষণ্ণতার সুর তৈরি করে দেয়। ভেতরের না বলা কথাগুলো যেভাবে ঝড়ের রূপক হয়ে উঠে এসেছে, তা অনেকটা বিষাদময় কোনো পুরনো ধ্রুপদী সুরের কথা মনে করিয়ে দেয়। আপনার এই শক্তিশালী শব্দচয়ন ও উপলব্ধির প্রকাশ অত্যন্ত মুগ্ধকর, আশা করি সামনে এমন আরো দারুণ সব সৃষ্টির সাথে আমাদের পরিচয় করিয়ে দেবেন।

    • একাকীত্ব নিরব যন্ত্রণার আঘাত, অন্তর চক্ষু আড়ালে ভিতরে পুষে রাখে।

    • আপনার লেখাটির ‘নিজের ভেতরে ঝড়ের সাথে তার আজকের এই জয়’ লাইনটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু অগোছালো এই অনুভূতির কথাগুলো কি শুধু নিজের ভেতরেই আটকে রাখতে হয়?

    • দুঃখ গুলো একলা বয়ে যায় মানুষ এটাই সত্যি কথা ভালো লাগলো ।

  • জুলাই জাগরণ
    — ইসমাঈল মজুমদার
    রক্তে রাঙা জুলাই দিনের রক্তিম ইতিহাস,
    পায়ের নিচে কেঁপে উঠেছিল অত্যাচারীর ঘাস।
    দেয়ালে দেয়ালে আঁকা ছিল শত শহীদের মুখ,
    বুকে তুলে নেওয়া তপ্ত সীসা, উঁচিয়ে দেওয়া বুক।
    আবু সাঈদ দাঁড়িয়েছিল দু হাত মেলে ধরে,
    সেই মিছিলে বাংলা আবার জাগল ঘরে ঘরে।
    মুগ্ধ বলে ‘পানি লাগবে?’— শেষ সে কথার সুর,
    থমকে গেল হঠাৎ আলো, আঁধার বহুদূর।
    প…Read More

    6
    4 Comments
  • Load More Posts
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar