Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • Profile picture of বিদ্রোহী !!!...........

    বিদ্রোহী !!!………..

    2 years, 8 months ago
    Profile picture
    3 years, 2 months ago

    অত্যাচার শেখাবে ভক্তির রীতি মেনে?
    তা হয় না।
    বিগ্রহ দেখাবে ঈশ্বরেরই দেখানো পথে?
    তা হয় না।
    শরীরটা যেনো ঠিক শূলে-চড়ানো
    কামনা বাসনাগুলোর
    হিসেব রাখছে পাই পাই করে।
    আর আমার কোতোয়ালে!!!…….
    ক্ষয়ক্ষতির খতিয়ান যা বলে
    ওভাবে হয় না।

    তা হয় না।
    জানোও না তুমি।
    কারও বা আবার
    প্রত্যেকটা রাত-দিন ……
    আর প্রত্যেকটা মুহূর্ত……..
    হয়ে উঠে যেন কেয়ামতের দিন—

    হ্যাঁ এমন টা হয়।
    এমন হয়ে থাকে…..
    আর তাই বলে রাত পোহালেই যে
    প্রত্যেকটা সকালকেই হতে হবে
    শেষ বিচারের দিন
    কিম্বা হাশরের ময়দান……….
    নাহ…..তা হয় না…..
    হতে পারে না………

    মানতেই হবে তোমায়…….

    ওই হৃদয়রাজ্যের অধিপতি যেই পুরুষ।
    তিনি কার….।
    কিভাবে….. ।
    আর কখন…………
    আর তার অদৃষ্ট!!!!……….
    এই দুইয়ের কারোরই কোনোভাবেই
    কোনো কিছুই করার নেই।।
    এখানে তাঁর ইচ্ছার আর মর্জির পরিমাপক টা
    এমন ভাবেই গড়া!!!……..

    নাহ…এভাবে হয় না…..
    হতে পারেনা…….

    যুগের কিংবা সময়ের পরিক্রমা আর করুণাধারাই হোক।
    তা হয় নানা রকম ভাব মূর্তির পরিপ্রেক্ষিতে।
    এই যে! এতগুলো বছর ধরে চলছে আজও……
    ক্রমাগত ঘূর্ণায়মান সারাটা রাত আর সারাটা রাত্তির ওই আসমানে………
    এই ভাবেই হয়…….
    এই ভাবেই হয়ে থাকে চিরকাল…….

    আবার!…..
    এদিকে তুমি যে বলছ!!!
    এ জীবনের যতটা অসামঞ্জস্যপূর্ণতা হবার………
    তার সবই হয়ে গেছে……
    এমনটাই ধরে নিয়েছ…….
    এমন করেই ভেবে চলেছ অবিরত……..

    আমি বলি…….
    নাহ।
    কখনই নয়…….
    এভাবে হয় না…..
    কখনোই হতে পারেনা…….
    এ যে প্রকৃতির নিয়মের বাইরে……….

    অচেনা আমি
    আমারই শহরে

I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar