Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • এক দুই তিন করে
    ঘড়ির কাটা বয়েই চলেছে।
    কেটে যাচ্ছে দিন ক্ষণ সময়।
    থমকে গিয়েছে আজ রাতের প্রহর গুলি।
    থমকে গিয়েছি আমি।
    শূন্য এই চার দেয়ালের কবরে
    নিজেকে স্বেচ্ছায় বন্দী করে
    রক্তপিপাসু পিশাচেরই মতো
    শেষ করে চলেছি নিজেকে। 
    তিল তিল করে এগিয়ে চলেছি শেষ সময়ের পথে।

    অন্ধকার।
    কবরের নিস্তব্ধতা।
    ভীষন ঠান্ডা।
    ভারী জানালার পর্দাগুলো টেনে দেয…Read More

    3
    2 Comments
  • বালিকা।
    তুমি যে জানতেই পারোনি
    তোমার ঘরের জানালার কোন ঘেঁষে
    দক্ষিনা সমীরণ হয়ে আমিই
    তোমার ঘনকালো চুলের সুগন্ধ চুরি করেছি !

    তুমি তো বুঝতেই পারোনি
    ইলশেগুঁড়ি বৃষ্টির ছদ্মবেশে আলতো ছুঁয়ে
    ভেজা ভেজা একটা চুমু আমি এঁকে দিয়েছিলাম
    তোমার ভেজা লালচে ওষ্ঠদয়ের উপরে !

    তুমি যে উপলব্ধিই করতে পারোনি
    সেদিনের সেই শেষ দুপুরে ।
    সজনে গাছের ডালে বসা…Read More

    2
    2 Comments
  • তুমিই আমার সাহস
    পৃথিবী জয়ের।
    তুমিই আমার সহিশ
    অনন্ত কালের।

    বিদ্রোহী আমি তুমিহীনা
    আমারই শহরে

    3
    3 Comments
  • হৃদয়াকাশে পারবেনা তুমি তাকাতে।
    যতই তাকাবে….
    অনুভূত হবে
    কেউ তাকিয়ে আছে তোমারই চোখে!!!
    তোমার চোখে চোখ রেখে
    নির্বাক তাকিয়ে থাকা
    সেই অপলক চোখটাই আমার।

    বিদ্রোহী আমি তুমিহীনা
    আমারই শহরে

    2
    4 Comments
  • তুমি যেদিন কপালে টিপ আর শাড়ি পরে
    নারী হয়েছিলে!
    সেদিন আমি প্রেমিক হয়েছিলাম!…….

    বিদ্রোহী আমি তুমিহীনা
    আমারই শহরে

    1
    4 Comments
  • যদি দখিন দার এর চৌকাঠে
    হেলান দিয়ে এলো চুলে দাড়াও কখনও।
    একটা দমকা হাওয়ার ঝোকা যেনো তোমার
    ঠোঁটে, নাকে, কপালের উপরে পরে থাকা
    চুলগুলো উড়িয়ে দিয়ে
    তোমার চিবুকের উপরের কণ্ঠনালীর উচু গ্রীবার
    উদ্ধত হাড় দুখানি আর মধ্যিখানে একটু নিচু হয়ে
    একটি কুচকুচে ছোট্ট কালো তিল।
    নীলাকাশ কালো হয়ে গেলে
    যেমন থাকে চাঁদের উপস্থিতি।
    ওই যে,
    দমকা হাওয়ায় উড়িয়ে নিয…Read More

    1
    2 Comments
    • আপনার কবিতাটি একটি বিশেষ ধরনের প্রেমের প্রকাশ—যা শারীরিক দূরত্বের ঊর্ধ্বে, এক অদৃশ্য সত্তা হিসেবে প্রিয়জনের অস্তিত্বের গভীরে মিশে থাকে।

  • বাকি সব মানুষের মতো একদিন তুমিও সীকারোক্তি দিয়ে বলেছিলে, ভালোবাসো। অথচ তোমার যুগল চোখে আমি কখনো আমার জন্য অস্থিরতা দেখিনি। কথা বলতে না পারার ব্যাকুলতা দেখিনি। মাঝে মাঝে বিকেল পেরিয়ে টিনের চালায় সন্ধ্যা নামতো। দেখতে দেখতে রাত পেরিয়ে যেত। অথচ তুমি নিজের মতো করে অহেতুক ব্যস্ত সময় কাটাতে। তোমার একটি বারের জন্যও মনে হতো না কেউ একজন তোমার অপেক্ষায় অস্থি…Read More

    3
    4 Comments
    • এমন একজন সঙ্গী চাই, যে ভালোবাসাকে কেবল একটি ‘অপশন’ হিসেবে নয়, বরং ‘অগ্রাধিকার’ হিসেবে দেখবেন।

    • ভালোবাসা এমনি কিন্তু খুব করে চাওয়া মানুষটা এমনি হয় কিন্তু কেন… তবু ভালো থাকুক।

      • হ্যাঁ ভালো থাকুক। এই তো চাই। আর ধন্যবাদ আপনাকে কবি। কিন্তু আপনার ওই কেনো কথাটির কোনো মূল্যেই নেই কারো কাছে।

  • নিস্তব্ধতা।
    অন্ধকারাচ্ছন্ন রাত্রি।
    আকাশে কালিগোলা মেঘের আনাগোনা।
    চাঁদের আলোকে ম্লান করে করে 
    ওই দূর আকাশে পেঁজা তুলোর মতো
    মেঘগুলো হারিয়ে যাচ্ছে।
    যেভাবে জীবন থেকে হারিয়ে গেলে তুমি।
    ভালোবাসার পাখিরা যেমন করে উড়ে উড়ে
    দূর আকাশে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে
    ভালোবাসার ডাকে।
    আমার সমস্ত প্রেরণার উৎস হয়ে
    স্বর্গীয়…Read More

    2
    1 Comment
    • হারিয়ে যাওয়া প্রেমিকা, একাকীত্ব, এবং প্রেমকে একটি অসম্পূর্ণ ‘কাব্যগ্রন্থের’ সাথে তুলনা, চমৎকার লাগলো

  • শোনো গো সাদা পায়রা
    লিখেছি একটা অভিযোগ পত্র
    দেবে কি তুমি পৌঁছে.?
    উড়তে উড়তে যাবে যখন
    ওই মেঘের কাছে.!

    মেঘের ওপারে ডাকবাক্সের পাশে
    অভিযোগ বক্স টাও আছে পড়ে…
    আমার চিঠি সেইখান টাতে
    রেখে এসো – যত্ন করে..!

    মেঘের পিয়ন পৌঁছে দেবে
    ওই বিধাতার কাছে..
    সাত আসমানের ওইপারে যে
    সৃষ্টিকর্তা বসে আছে..!

    দেবে কি তুমি পৌঁছে…Read More

    2
    5 Comments
    • এমন পায়রা পাওয়া গেলে, আমরাও চিঠি লিখতে চাই

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • অভিনন্দন

      • ওহ মাই গড। অভিনন্দন জানাচ্ছি তুলট কর্তৃপক্ষ কে। যদিও লিখাটি আমার এক বন্ধুর এবং আমার বলাতে সে এখন তুলট এর লেখক মঞ্চে নিয়মিত তার সুন্দর সুন্দর ও চমৎকার লিখাগুলো ছাপিয়ে চলেছেন। ♥️♥️♥️

  • চারু!
    আমার চারু।
    আমার একাকিনী সম্রাজ্ঞী।
    তখন আমি কৃষ্ণপক্ষের চাঁদ দেখবার জন্য
    ওই দূর দিগন্তে অপলক তাকিয়েছিলাম।
    হারিয়ে গিয়েছিলাম যেনো কোথাও।
    হঠাৎই এলোমেলো আর ধীর কিন্তু মাপা পায়ে
    তুমি এলে।
    ঠিক ঠিক আমার সামনে এসে দাঁড়ালে।
    দৃষ্টি অবনমিত। নিবদ্ধিত।
    আমার পানে একটিবারও না তাকিয়ে
    দমকা বাতাসেরই মত ।
    হঠাৎ আমায় জড়…Read More

    1
    2 Comments
  • কালবৈশাখী ঝড় দেখেছো কখনও?
    ঝড়ের তাণ্ডবে সবকিছু উল্টোপাল্টা হয়ে যেতে দেখেছো কখনও?
    ঝড়ো বাতাসে নুইয়ে পরা সুপারি গাছ
    যেনো মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করছে এই ধরিত্রী কে।
    ঠিক যেন আদর করছে, আকাশ সমান উঁচু এক পর্বত
    এই ধরনের মৃত্তিকাকে।
    ঠিক ঘরের মতোই এলে তুমি।
    লন্ডভন্ড হয়ে থাকা জীবনটা সাজিয়ে গুছিয়ে দিলে!
    এ যেন আকস্মিক এক ধাক্কা।
    য…Read More

    1
    1 Comment
    • ওই কালবৈশাখী ঝড়ের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেই
      বেঁচে থাকতে হবে।
      এই আমাদের বেঁচে থাকবার মূল মন্ত্র।…………… চমৎকার বলেছেন

  • “তুমি ভাবছো!
    আমি বদলে গিয়েছি। আমি বদলাইনি, আগের মতোই আছি। শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি। আর তোমাকে নিয়ে গড়ে উঠা টুকরো টুকরো অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি নিজের ভিতরে!
    “সব কিছু থেকে কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি। এখন আর কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছে করে না।
    যে না বলা কথাগুলো!
    তোমাকে বলবো বলে জমিয়…Read More

    1
    2 Comments
  • যতবারই আমি তোমায় বলি
    আমি তোমাকে ভালবাসি।
    অভ্যাসগত ভাবে কিন্তু বলছিনা।
    ভালবাসি ভালবাসি মানেই
    শুধুই ভালবাসি না।
    অর্থাৎ তোমাকে মনে করিয়ে দিচ্ছি !!!…………।
    তুমিই আমার জীবন ধারনের সমকক্ষ।

    অচেনা আমি তুমিহীনা
    আমারই শহরে

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ভালোবাসি, এই কথাটা বলাটাও ভালোবাসার অংশ। সুন্দর লেখা।

  • একাকিত্ব কে জয় করে যারা বেচে থাকে
    তারাই প্রকৃত শিরোনামহীন মানুষ ………..
    নিষিদ্ধ করা হোক অভিনয়যুক্ত ভালোবাসা
    নয়তো পাপমুক্ত করা হোক আত্নহত্যা…………

    অচেনা আমি তুমিহীনা
    আমারই শহরে

  • হে আল্লাহ্‌। তোমার অশেষ শুক্রিয়া। পর পর দুই দিনই আমার লেখা বিশেষ অবদান হল। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তুলট।

    2
    1 Comment
  • Profile picture

    ভুল বোঝাবুঝি…,মনোমালিন্য…এড়িয়ে যাওয়া…।
    মূল্যহীন _মূল্যহীনতা
    মোরাল থিম: দুনিয়াতে আপন আর পর বলে কিছু নেই। যদি কখনো আরো কিছু করবার কিংবা বলবার থাকি সেটা সে সময় মতো ঠিকই বলবে কিংবা করবে।

    অচেনা আমি তুমিহীনা।
    আমারই শহরে

  • আমি সরল আমি সোজা
    আমিই আমার শহরের রাজা
    আমি প্রচন্ড ধনী
    আমি নিষ্পেষিত করে যেতে পারি
    অনায়াসে গরিব কে!
    আমি মাড়িয়ে হেঁটে যেতে পারি
    গরীবের দেহ পৃষ্ঠে।
    আমি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীক
    আমি এক চেতনা।
    আমি সাহায্যের সর্বদা প্রস্তুত হাত।
    আমি জাগ্রত আমি নির্বাক এক অভিশাপ!
    হয়ে দংশীতে থাকি ন্যায়ের চৌকাঠ!

    যতক্ষণ অবধি
    ন্য…Read More

    2
    1 Comment
    • বাহ!! লাইনে লাইনে শক্তির বহিঃপ্রকাশ। সাবলীল ছন্দ আর সরল শব্দের ব্যবহার। এককথায় অনবদ্য

  • আজকে আমার এই লেখা টি লেখক মঞ্চের জনপ্রিয় অবদান হিসেবে বিবেচিত হয়ে তুলটের ওয়ালে সারাদিন ব্যাপী প্রদরশিত হবে।
    আলহামদুলিল্লাহ।

    Profile picture

    আমি তোমার থেকে শুনতে চাইনা ভালোবাসো
    আমি তোমার থেকে বুঝতে চাই যে তুমি আমায় ভালোবাসো

    অচেনা আমি – তুমিহীনা
    আমারই শহরে

    3
    3 Comments
  • Love – Unity – Power – Final Destination

    Loving each other as human beings…….
    A moment of real love….
    A strong unity with each other….
    The manner of helping each other…
    A strength of Unity…
    A delightful moment of real love….
    a wonderful moment to start a trustworthy moment from the core of the heart…….
    Nothing Is Impossible……. The W…Read More

    2
    1 Comment
  • Load More Posts
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar