Profile Photo

Niaz Aziz DipOffline

  • niazdip
  • Profile picture of Niaz Aziz Dip

    Niaz Aziz Dip

    4 years, 11 months ago

    শব্দের শোক

    |আমি শব্দ আঁকি—
    সুন্দর একটা মসৃণ শব্দ।একদম সাদা ক্যানভাস সংক্ষিপ্ত আলোয়।

    কেউ শব্দ করে।কেউ শব্দ লিখে।কেউ শব্দ বানায়।কেউ শব্দ বলে।

    আমি শব্দ আঁকি—
    লাইনের পর লাইন রেখা আর রেখা টানে অনুপাত।

    আমার বাবা দেশের চাষা।চাষবাস তার শিল্প।তবে প্রকৃত দামে তিনি শুধু—
    চাষা বলে অনেক শব্দ পতন হতো তার।

    যেমন;
    ধানের শব্দ
    খড়ের শব্দ
    দামের শব্দ
    ঘামের শব্দ।

    আমার মা তিনি মস্তলেখক।কিছু না আঁকলেও সন্তানদের না খেয়ে ঘুমিয়ে যাওয়ার শব্দছবিটা বিছিয়ে রাখতেন দুয়ারে। বাবা দুয়ারে পা’রেখে শব্দটা অনুভব করে নিতেন।

    মাঝে মাঝে শহর থেকে বাসায় বড় মামা আসলে আমাকে আদর করে
    টাকা দিয়ে শব্দ বানিয়ে দিতেন।

    আমি সেই শব্দ নিয়ে খেলা করতাম
    উড়ে যেতাম আরো শব্দ ধরার ইচ্ছায়
    একসময় শব্দটা ভেঙ্গে যেতো।

    বাবা একদিন হঠাৎ একশব্দ তুলে শহরে গেলেন
    দূরে বহু দূরে শব্দের সমান দূরে
    ফিরে আসেনি।

    আমি মাঝে মাঝেই সেই শব্দটা মাটিতে

    আঁকবো বলে

    আমাদের দূরত্বের মাঝের শব্দটা খুঁজি।

    3
    1 Comment
Skip to toolbar