Profile Photo

MD. SAFFAT HOSSAINOffline

  • Saffat
  • Profile picture of MD. SAFFAT HOSSAIN

    MD. SAFFAT HOSSAIN

    2 years, 7 months ago

    ছেষট্টি দিন
    ——————–
    বছর ফুরোতে আর যে বাকি-
    মাত্র ছেষট্টি দিন।
    শুনলে মশাই, আর কত দেবে ফাঁকি,
    ভোজবাজি আর এড়িয়ে যাওয়া
    কিছু কি রেখেছ বাকি?
    হেলায় কাটিয়ে, পকেট ফাটিয়ে
    গাণ্ডে পিণ্ডে গিলে,
    বেকার তুমি ছিল এতদিন
    মধ্যবিত্তের ছেলে।

    এবার তুমি নড়েচড়ে বস,
    এখন দৌড়ে ছুটার সময়
    পাঁচ ডিজিটের স্যালারি তো আর
    দেবে না প্রবেশনের সময়।
    অফিস ঘরে তেনাদের সুপারিশ
    সাথে কিছু বা’হাতের উপরি
    যদি তুমি দিতে না পারো
    বেচতে হবে বিড়ি-পান- সুপাড়ি।

    লোকে বলবে,
    ইশ, ম্যাগো! গায়ে কী সব গন্ধ
    বিড়ি যদিও খায় না ছেলে, তাও কীসের গন্ধ?
    খেটে খাচ্ছে সেটা দেখবে না
    পড়বেনা চর্ম-চক্ষে,
    ঘুষের স্যালারি যদি হয় মোটা
    তবে সেটাও আসল বিদ্যে।

    সাধে কী মশাই, বলছি যে তোমায়
    আর বাকি ছেষট্টি দিন
    বাজারের দর বাড়তি সব
    শিক্ষার দর ক্ষীণ।
    না জানলে হাতে, না জানলে জিবে
    হবে নাকো তোমার চাকরি
    চাকরি না হলে জীবন তোমার
    ঘুটে-গোবরের লাকড়ি।

    1
    2 Comments
    • শেষ পর্যন্ত কিছুই হয় না

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar