Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 3 years ago

    ইসলামী গজল

    আমার নেই তো কোনো ভয়
    ৭/১১/২০২৩

    আমার নেই তো কোনো ভয়
    আমার নেই যে পরাজয়
    এক আল্লাহতে বিশ্বাস করে সব পেয়েছি তাই,
    আমার নেইতো কোনো ভয়।
    ঘুম জাগরনে
    তোমারী কারনে
    পাই শক্তি বাঁচিবার তরে
    আমার নাই নাই চিন্তা ভয়
    আমার নেই যে পরাজয়
    এক আল্লাহতে বিশ্বাস করে সব পেয়েছি তাই,
    আমার নেইতো কোনো ভয়।
    এক আল্লাহতে জীবন সপেছি
    তার করুনা চাহি দিন রাত
    হৃদয়ের মাঝে উচ্চ আসনে সেই তো আমার ধ্যানেও জ্ঞানে
    আর কিছুতে করিনা কর্ণপাত।
    সে বিশ্বাস আমার নেই নেই কোনো ভয়
    আমার নেই যে পরাজয়
    আমার নেই তো কোনো ভয়।

    5
    4 Comments
    • শুভকামনা

    • খুব সুন্দর!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar