-
গজল
একদিন না চাহিতেমুহাঃ হাবিবুর রহমান
১৪/১১/২০২৩“একদিন না চাহিতে ছাড়তে হবে মায়ারই সংসার
দিন ফুরালে সাঙ্গ হবে ভবের এই মাঝার” ২
বাড়ি গাড়ি
টাকা কড়ি
সঙ্গে কিছুই যাবে না
তোমার নিভবে আলো চোখের মাঝে
সে খবর কী রাখনা
তুমি ভাসবে জানি চির দিনই জানো গো সাঁতার?
দিন ফুরালে সাঙ্গ হবে ভবের এই মাঝার,
“একদিন না চাহিতে ছাড়তে হবে মায়ারই সংসার
দিন ফুরালে সাঙ্গ হবে ভবের এই মাঝার” ২এক দিন না চাহিতে বন্ধ হবে জীবন ঘড়ি খানি
থামবে তখন মন মাঝি তোর সকল কানা কানি
সময় থাকতে ভাবো একবার
কেবা তোমার
তুমি বা কার
কার লাগি গো গড়েছো সংসার?!
তোমার দিন ফুরালে সাঙ্গ হবে ভবের এই মাঝার“
একদিন না চাহিতে ছাড়তে হবে মায়ারই সংসার
দিন ফুরালে সাঙ্গ হবে ভবের এই মাঝার” ২1 Comment

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Bogdan Fuller
@bogdanfuller
মো: কাজিমুল ইসলাম
@kajimul
আয়েশা সিমা
@ayesha-sima
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Nahar moyna
@moyna
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy


চমৎকার