Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • আজকাল মনে হয় সমস্ত কিছু হতে স্বেচ্ছা নির্বাসিত হয়ে গেলে কি ভালই না হতো ! সবুজের বুকে পা ফেলে যেতাম অজানা অচেনা কোন দ্বীপে , শুনতাম বৃষ্টির কল্লোল ! ঘাসের জমিনে শুয়ে তাঁরাময় রাত আর নৈঃশব্দে রাত্রিযাপন। তারপর একদিন বেলাশেষের ক্ষনে সামুদ্রিক স্রোতে বিলীন হতে হতে শেষ বার চেয়ে দেখবো প্রিয় আকাশ আর অতলে হারিয়ে যাবো চিরদিনের জন্যে। আবার ফিরে আসবো হয়তো কোন রূপে প্রকৃতির অধরা ভালোবাসার সাধ নিতে।
    ” যখন আমি পাব তোমায় নিখিলমাঝে
    সেইখনে হৃদয় পাব হৃদয়রাজে।
    এই চিত্ত আমার বৃন্ত কেবল
    তারি ‘পরে বিশ্বকমল;
    তারি ‘পরে পূর্ণ প্রকাশ
    দেখাও মোরে। ”

    8
    5 Comments
    • অসাধারণ, হঠাৎ জীবনান্দ দাসের কথা মনে পরলো। আবার ফিরে আসবো , হয়তো মানুষ নয় হয়তোবা পাখির বেশে।

      • আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
        জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।
        ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
        দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
        ঠিকই বলেছেন বিক্রমাদিত্য। ফিরে না এলে প্রকৃতির প্রতি ভালোবাসা অসম্পূর্ণই থেকে যাবে যে !

    • নির্বাসিত তপোবনে বাঢ়িধারা টুপটাপ, গহীনে প্রতিধ্বনি সমীরণে ধুপধাপ, হারানোর ইচ্ছে দিনশেষে চুপচাপ, বিধাতার হৃদে হয়ে হৃদরাজ……

    • “তারপর একদিন বেলাশেষের ক্ষনে সামুদ্রিক স্রোতে বিলীন হতে হতে শেষ বার চেয়ে দেখবো প্রিয় আকাশ আর অতলে হারিয়ে যাবো চিরদিনের জন্যে”

      “………………………………………………………………………………………”

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar