Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • Profile picture of শিউলি চক্রবর্তী

    আমি শুধুই বেঁচে আছি বেঁচে থাকবো বলেই
    আটকে পড়া পাখির মত মিথ্যে বেড়াজালে
    আমি কি বেঁচে আছি বেঁচে থাকবো বলেই
    যত্নে রাখা অযত্ন সব খামখেয়ালের ছলে
    আমি কি রাখিনি পা , তোমাদের দলে !
    সময় এর দ্বিধা – সব পিছুটান ভুলে !
    আমি এমনি শুধু আধার অতলে
    প্রতিবিম্ব আমি শুধু চোখের জলে ?
    আমি কি চাইনি হতে তোমাদের মত !
    সুখ ফেলে দুঃখ-গাঁথা গাওয়া অবিরত !
    মানুষ ! মনুষ্য কথা লিখা আছে যত !
    আমার অস্তিত্ত্ব যদি মানুষ হতো ?
    আমার শুরুটা যেন মেলেনি শেকড়ে
    আমি কি শুধু স্মৃতি জীবন্মৃত স্বরে ?

    5
    5 Comments
    • আমি শুধুই বেঁচে আছি বেঁচে থাকবো বলেই
      আটকে পড়া পাখির মত মিথ্যে বেড়াজালে. অসাধারণ।

    • আমি শুধুই বেঁচে আছি বেঁচে থাকবো বলেই
      আটকে পড়া পাখির মত মিথ্যে বেড়াজালে- মন ছুঁইয়ে গেলো

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar