Profile Photo

Legendary POET MD HEDAETUL ISLAM teji kobiOffline

  • tejikobi
  • Profile picture of Legendary POET MD HEDAETUL ISLAM teji kobi

    চলো শিশুদের ভালোবাসি
    মোঃ হেদায়েতুল ইসলাম

    শিশুরা দিনে দিনে হচ্ছে ওরা বড়,
    যুদ্ধ নয় শান্তির এক ধারা ওদের জন্য গড়ো।
    মানবতা থাকলে পরে কেমনে শিশুর ক্ষতি হয়,
    সভ্য সমাজ গড়লে পরে শিশুর নাই তো কোন ভয়।
    শিশু হলো অবুঝ ওরা নিষ্পাপ জেনে রেখো,
    অবহেলায় কোন শিশু যেন বেড়ে না ওঠে সঠিক খেয়াল দিয়ে দেখো।
    ক্ষুধার্ত শিশুদের মুখে অন্ন তুলে দাও,
    যুদ্ধবিধ্বস্ত শিশুদের বাঁচাতে দ্রুত কাছে ছুটে যাও।
    সাদাকালো বৈষম্যে কভু শিশুদের করোনা অবহেলা,
    বঞ্চিত হয়ে সিক্ত নয়নে যেন কাটে না কোন শিশুর একটি বেলা।
    নিষ্পাপ শিশুদের উপর হামলা যুদ্ধ এবার কর বন্ধ,
    দিকে দিকে বহু শিশুর রক্ত ঝরছে এসব কি হয়ে গেছো কি অন্ধ।
    রোগে শোকে যে শিশু কাঁত্রায় ওর কাছে ছুটে যাও,
    সেবা দাও তার পাশে দাঁড়াও তারে বুকে টেনে নাও।
    শিশুর সাথে নহে হিংসা মায়া ছড়িয়ে দিতে হবে,
    শিক্ষা,শান্তি,সততা শিশুদের মাঝে ছড়িয়ে দিয়ে পাশে রবে।
    শিশুর চোখের অশ্রু মুছে মুখে ফুটাতে হবে হাসি,
    ধরা মাঝে যত শিশু আছে সবে
    চলো শিশুদের ভালোবাসি।

Skip to toolbar