Profile Photo

Redwan KhanOffline

  • Redwan-Khan
  • নিষিক্ত মৃত্যু নিয়ে ভ্রুণজলে সাঁতার কাটছে মানুষ

    রেদওয়ান খান

    নিষিক্ত মৃত্যু নিয়ে ভ্রুণজলে সাঁতার কাটছে মানুষ ।
    সাঁতরে সাঁতরে সে খুঁজে পায়– জীবন– যুদ্ধবাজ এক ভুবন-ডাঙা ।
    সবুজ তৃণের বিছানায় হামাগুড়ি খায় ; শিশুতোষ কল্পনায় পায়ের পাতায় পদ্ম
    স্বাপ্নিক নারীদের স্তন-বোঁটা শুকিয়ে এলে
    ঝিঁঙার বিচির মতো দুধদাঁত ভেঙে যায় ;
    স্থবির পৃথিবীর উঠোনের কোণে…Read More

    3
    2 Comments
  • Profile Photo
    Shomik Adhikary Nandon
    @shomikadhikarynandon
  • ঈদ অথবা আমার মায়ের বাড়ি
    (ক’দিন পর ঈদ , কার ঈদ ? )
    রেদওয়ান খান

    আমার উৎসবগুলো বহুকাল ধরে থমকে আছে মায়ের কবরে–
    সেইখানে বাঁশঝাড় আর পাতাবাহারেরা কালের বাতাসে কাঁপছে ।

    শুকনো ডাল থেকে হলদে পাতারা ঝরে যায় চৈত্র-দুপুরে–
    যেন আমারই মর্মরিত অশ্রু– টুপটাপ টুপটাপ !
    দূরের আকাশে ভেসে ভেসে ডেকেছিল , কেঁদেছিল যে-শঙ্খচিল
    সে-আমারই…Read More

    10
    11 Comments
    • আমি স্তব্ধ! মন কেমন করা একটা অনুভূতি নিয়ে পড়ে শেষ করলাম আর মনে হলো পুরোটা সময় আমার চোখের সামনে দিয়ে পার হয়ে গেলো।

      • আপনি যে পড়েছেন, একটু থমকে ভেবেছেন- এইটাই আমার পাওয়া । অশেষ ভালোবাসা ।

    • এক চাপা বেদনা অজান্তেই কান্না হয়ে বেরিয়ে এলো! অনবদ্য কবিতা!

      • কিছু অশ্রু আছে শুধুমাত্র কবিতার নদীতে ভেসে যায়…। আপনি যে পড়েছেন এজন্য কৃতজ্ঞতা।

      • শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • এমন সুন্দর কবিতা হৃদয়ে গেঁথে থাকবে অনেকদিন। অভিবাদন জানবেন কবি।

      • আপনার মন্তব্য আমাকে লিখতে অনুপ্রেরণা জাগায়…আমি কি কবি? আমার কিছু বেদনা আছে এই জন্মে…

      • নিশ্চয়ই আপনি কবি। আপনার বেদনাগুলো শব্দ হয়ে ঝড়ে পড়ুক কবিতায়।

      • মাকে নিয়ে আমাদের রয়েছে সকরুণ কিছু ভালোবাসা..আমরা সব বলতে পারি না । শুভেচ্ছা ।

  • সবাইকে নববর্ষ ১৪৩১-এর ভালোবাসা । শ্রদ্ধা । তুলট-এর সঙ্গেই আছি। তবে উপন্যাস ও ছোটগল্পের কাজ নিয়ে ভীষণ ব্যস্ততায় একটুখানি আড়াল দরকার ছিল ।
    ———————————————————————————————————————–

    কিছু অভিমান
    রেদওয়ান খান

    কিছু অভিমান চুপ হয়ে আছে কচুরির ফুলে
    কিছু অভিমান টুপ করে ডুব দিয়…Read More

    5
    10 Comments
    • উপন্যাস, ছোটোগল্প-ও শেয়ার করবেন (যরটুকু ইচ্ছা হয়).

    • এছাড়াও, লেখক জীবনের নানা গল্প, অভিজ্ঞতা প্রভৃতি জানতে ইচ্ছা হয়!

      • আত্মকথায় পাবেন যখন আমি বিখ্যাত হবো..হা হা হা । সুন্দর থাকুন ।

    • কিছু অভিমান আসমান-ছেঁড়া জোছনা বিধুর
      কিছু অভিমান কলঙ্ক-তিলক নীল চাঁদোয়ায়
      কিছু অভিমান ভেসেছে ভীষণ নয়নের জলে
      কিছু অভিমান খুন হয়েছিল ট্রেনের চাকায়।- অসাধারণ! কবির প্রতিটা কবিতার পেছনে একটা ভাবনা থাকে। এই কবিতার পেছনের ভাবনাটা জানতে ইচ্ছা করছে।

      • ভাবনাগুলো গুছিয়ে বলা তো মুশকিল । লেখাগুলো আসে বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতিতে..ব্যাখ্যা করা যায় না। আপনি/আপনারা গবেষণা করে বের করুন ! এখন যেমন গবেষণা হচ্ছে জীবনানন্দকে নিয়ে…আমাকে নিয়েও হোক না!
        “আমাকে কি মাল্য দেবে , দাও !”

      • বেশ বলেছেন। আপনার লেখাকে আরো একটু জানি তারপর গবেষণা করা যেতে পারে 🙂

    • কিছু অভিমান জমে জমে এত সুন্দর কবিতা হয়, অভাবনীয়! মুগ্ধ হয়ে পড়ে গেলাম শুধু!

    • শুভ নববর্ষ।

  • মেষ-গবেষণা-ফিল্ড
    রেদওয়ান খান

    আমি কি তোমারে দিছি ভোট ? বলো , দিছিলাম ?
    দেখাও তাহলে একবার সেই নীল দাগ
    দেখোনি নখের আয়নায়– বিদ্রোহ , রাগ ?
    প্রতিবাদে দেই নাই ভোট ; দেই নাই ঘাম ;
    ব্যভিচারে চারখার করে কেটে নিছো ঠোঁট
    আঙুলের সবগুলো নখ এক কোপে শেষ
    মুখে নাই ভাষা আর আমাদের ; ভ্যাবাচেকা মেষ–
    হ’য়ে গলির কিনারে হাগি– গোল-চোখ-জোট ।

    আঁধারে দাঁড়িয়ে শুন…Read More

    4
    3 Comments
  • Profile picture of Redwan Khan

    Redwan Khan changed their profile picture

    4
    1 Comment
  • Profile Photo
    Humayun Kabir Surjo
    @humayunkabir-surjo
  • Profile picture of Foyzur Khan
    Profile Photo
    Foyzur Khan
    @foyzur-khan
  • একটি চুম্বনের স্মৃতি
    রেদওয়ান খান
    ——————————————————————————–
    তাহলে একটি চুম্বনের স্মৃতি নিয়ে থাকি একা– দূরে
    সঙ্গমের অদম্য স্বাদ বড়ো বেশি দাহ্য ! তাই না !
    মাঝখানে কাঁটাতার থাকা ভালো
    প্রজাপতির স্বচ্ছ্ব ডানায় আঁকা থাক একটি চুম্বনের স্মৃতি।
    প্রজাপতি উড়ে যাক। পিছনে পড়ে থাক কিছু দ…Read More

    6
    6 Comments
  • একাকী ঝর্ণা আমি– দুঃখের প্রপাত
    রেদওয়ান খান
    =========================
    এত যে অপেক্ষায় গেল দিন-রাত
    মহামারি মহাকাল করতলে কাঁপে
    কখনো পাইনি তারে,কার অভিশাপে
    একাকী ঝর্ণা আমি– দুঃখের প্রপাত!
    কচুরি ফুলের চোখে পুকুরের ব্যথা–
    কী নিরব ভাষাহীন– স্তব্ধ নিঝুম !
    এই বুকে বেজে ওঠে মেঘের গুড়ুম
    হিজল বিছানো বনে, কয়নি সে কথা।

    কিসের অপেক্ষায় কাটে…Read More

    5
    5 Comments
  • একটি প্রস্তাবিত কবিতাগ্রন্থ থেকে আজকের ২টি কবিতা।
    এসব আদৌ কি কিছু হচ্ছে!..মূলত সনেট লেখার অপচেষ্টা।
    ==========================================

    (এক)
    নদীর বিলাপ, মৃত ডাকাতিয়া
    রেদওয়ান খান
    আহারে তাহারে কে যে– ছলনায় বাঁধে
    কালের রজ্জুতে কার,ওড়ে নীল শাড়ী?
    দেখি নাই তারে আমি,কই তার বাড়ি–
    ডাকাতিয়া পাড়ে যেন মহাকাল কাঁদে!
    নদীর বিলাপ…Read More

    7
    5 Comments
  • Load More Posts
Skip to toolbar