-
পেয়েছি তোমায়
শিহাবুল ইসলাম
১৯শে সেপ্টেম্বর ২০২২
৪ঠা আশ্বিন ১৪২৯কুটিলতার পরতে যেন আজ অতি নগণ্য এক বহ্নি,
সহসা সে অধীরতার মাপকাঠি ফেলে এসে
চালায় আপনারে সম্মুখ পথে, যেতে যেতে হবে সন্ধি;
কোন ভাবনায়, কোন অগছালো চেতনায় আজ ধেয়ে-সুচারুতার সকল কৌশলেই হয়েছে চর্চা,
কৌটিল্যই খালি হয়নি শেখা, তবুও যা রচিবে
তা বুঝিব, বুঝাবে মোরে মোর নিকটে এসে,
স্নিগ্ধ অঙ্গ অপলকতা আর নিষ্পাপতায় ছেয়ে…দেখিলাম কত জটিল কত সুকৌশল এ জগৎ সংসার-
তারি ভারে এ ন্যুব্জ দেহ কত শিথিল,
কত মলিন, কত পেলব কত কষ্টের আঘাতে নীল;
শিখিলাম তবু শেখালে প্রত্যাঘাতের অনুরূপ ঘায়ে!আমি দেখিলাম কত রবি কত অপলক শশীর শোভন
কত নক্ষত্র কত শত শত গগণহারী ক্রন্দন!
তবুও হার মানা হারের এ কষ্ঠির বাঁধন ছেড়ে
যেন না হারাই, না দাও কোন তিমিরে ফিরায়ে…যেন এ যুগ আজ মোরে রচিয়াছে কুরুক্ষেত্রের যুধিষ্ঠির
তন্দ্রাহারা শশীর নির, শঙ্কাহারা পাখির পাখায়;
যেন শত শত শতদলের মাঝে হইয়া স্থির
কোন এক প্রগাঢ় প্রেমে প্রগাঢ় প্রিয়ার হিয়ায়!কত দেশের কত রাগিনী, কত সুর লহরী,
কত বাদ্য, কত সজ্জা, কত প্রমোদভেরী
আজ মোরে বাঁধিয়াছে এই তরীর তীরে
আসিবে মোরে গ্রহীবে মোরে কোন উচ্ছ্বলতায়…সর্বাঙ্গ ঝলসিছে তব রূপের মোহে, তব দাহে
আজ পেয়েছি তোমায়, তবুও সে কোন পাপে-
হায়, পার্থিব বাসনা বিলায়ে তোমারে ডাকি;
ডাকি নিজ স্থিরতায়, যন্ত্রণায় আর প্রেমেরো আঁধিয়ায়…তবুও এ চপল চঞ্চলা দেহের মাঝে না হারাই,
না যোগাই প্রেম, না ভাব না ভালবাসায়,
না অথৈ হিয়ায়, না স্বর্গসুখের বাসনায়,
চমকিত মুখে শুনি ও বাণী পেয়েছি তোমায়,
পেয়েছি তোমায়-বিঃদ্রঃ কবিতাটির প্রথম প্রকাশ ‘পূর্ব চতুর্দশী’ কাব্যগ্রন্থে (কবির একক কাব্যগ্রন্থ)। দ্বিতীয় প্রকাশ শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ২ (৬ কবির যৌথ কাব্যগ্রন্থ), নবসাহিত্য প্রকাশনী থেকে।
1 Comment

শিহাবুল ইসলাম
Friends
Mahbub Al Hasan
@mahbubkfdj
Aziza Pushpo
@aziza-alam-pushpo
তপন বর্মন
@tapon7
আমেনা আকতার সোনিয়া
@amena-sonia71
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Ishrat Jahan
@ishratjahan
আবু ছাবেদ হামীম
@achamim
Shrabon
@shrabon
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel

দারুণ