-
শেষ থেকে শুরু⏳
✒️তুলিরাত ২ টা। হাতে টিকেট নিয়ে ইমিগ্রেশন রুমে বসে আছে আমান। আর ১ টা পরেই তার ফ্লাইট। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্তগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে বারবার। এই তো সেই কাঙ্খিত সময়! যার স্বপ্ন দেখেছিল সে মেডিকেলে ভর্তির পর থেকেই! মায়ো ক্লিনিকের বড় সার্জন হবে সে! কিন্তু আজ স্বপ্নের সিঁড়িতে পা রাখতে কিসের এত দ্বিধা কাজ করছে মনে? কেন যেন মনে শান্তি পাচ্ছে না।
প্র্যাক্টিসিং মুসলিম হলেও ইসলাম সম্পর্কে খুব বেশি পড়াশোনা করা হয়নি আমানের। ক্যারিয়ার ফোকাসড আমান ছোট থেকেই একাডেমিক পড়াশোনা নিয়েই সিনসিয়ার। ক্যারিয়ারে সাইন করতে হবে, অনেক টাকা কামাতে হবে এটাই তার লক্ষ্য। এসএসসি, এইচএসসিতে ভালো ফলাফলের পরে চান্স পায় দেশের প্রথম সারির একটি মেডিকেল কলেজে। ডাক্তারি পাশ করার পর কঠিন অধ্যবসায়ে স্কলারশিপে মায়ো ক্লিনিকে যাবার সুযোগ মিলে যায়। গত কয়েকদিনে আত্মীয়-স্বজন, বন্ধু -বান্ধবের সাথে দেখা সাক্ষাতে মোবাইলটা হাতে নেওয়া হয়নি। আজ এয়ারপোর্টে আসার পথে সোস্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও ক্লিপে চোখ আটকে গেল আমানের। যেখানে ডা. কামরুল ইসলাম নামে এক চিকিৎসককে নিয়ে সাক্ষাতকার ছিল। যিনি কেন বিনা টাকায় অপারেশন করেন জানতে চাইলে জানিয়েছেন যে, আসলে এই টাকার মালিকও তো তিনি নন। সবকিছুর মালিকই যখন আল্লাহ আর রিযিকের মালিকও আল্লাহ, তখন অতিরিক্ত টাকার পিছনে ছুটে লাভ কি?
চিন্তাগুলো জট পাকিয়ে যাচ্ছে। এতদিন কিসের পিছনে ছুটেছে সে? কেন কেউ এভাবে ভাবেনি? জীবনের উদ্দেশ্য কি? দেশের প্রতি, দ্বীনের প্রতি দায় এড়িয়ে পালাতে চাইছিল? না! সে তো ভীরু না। শেষ থেকেই শুরু করবে ইনশাআল্লাহ। সে লড়বে। মেডিকেল সেক্টরে একটা দ্বীনী পরিবেশ কায়েম করার জন্য লড়বে।
তার মনে পড়ে গেল গত জুমার নামাযের আগে খুতবায় শুনেছিল,
“এমন কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ? তাহলে তিনি বহুগুণে এটাকে বৃদ্ধি করবেন তার জন্য। আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার।”
(সূরা:হাদিদ, আয়াত : ১১)এয়ারপোর্ট থেকে বেরিয়ে পিচঢালা পথে হাঁটতে শুরু করলো আমান। নিস্তব্ধ অন্ধকারের নিরবতার পর শেষ রাতে পাখির কিচিরমিচিরে যেমন মুখরিত হয় ধরণী, ঠিক তেমনি করে আজ মুখরিত হয়ে আছে আমানের মনপ্রাণ। চোখে মুখে যেন ঠিকরে পড়ছে পবিত্রতার আলো আর ফজরের আযানের সাথে বাতাসে ছড়িয়ে পড়ছে শুদ্ধতার ঘ্রাণ। আমানের সন্ধানী মন কি তবে খুঁজে পেল পথের দিশা?
2 Comments
Friends
Sourav-Roy
@sourav-roy
সাইমূম ইভান
@syed-symoom-anjum-evan
Shoriful Shoron
@shoriful-shoron
সা দি য়া (নন্দিনী)
@nandini
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Motiur Rahman Mizan
@dressed-human
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
আয়েশা সিমা
@ayesha-sima
মেহেদী মাহমুদ চৌধুরী
@mehedi_mahmud_chowdhuri

পবিত্র ভাবনা