-
শিরোনামঃ ফিরে এসো
-মুহতাসিম রহমান কপোত
—————————————–
খাচাবন্দী সূর্য নিয়ে পালিয়েছো
আমি খুঁজতে যাইনি পুরাতন সূর্য
চেয়েছি এক নতুন সূর্যের জন্ম হোক
নতুনত্বের অভ্যর্থনা জানানো তো প্রকৃতিরই নিয়ম।
প্রেম নিয়ে পালিয়েছো
আমি খুজিনি পুরোনো অনুভূতি
ফিরে যাইনি প্রাক্তনের হৃদয়ে কাঠগোলাপ ছড়িয়ে-
আঁকিনি ক্যানভাসে কৃষ্ণচুড়া বিছানো রাস্তা ,
শুধু চেয়েছি, প্রেম আবার জন্মুক প্রত্যেকের হৃদয়ে
আবেগময় এক সাঁঝে, জোনাকির আলোয়।
তুমি বিপ্লব নিয়ে পালিয়েছো
আমি হাটিনি রক্তরাঙা রাজপথে সহস্র বছর
বিপ্লবীরা হারিয়েছে যুগে-যুগে ঘুমন্ত চেতনায়
বিদ্রোহীদের কবিতায় ঘটেনি গণজাগরণ-
ঘটেনি বিপ্লব মশাল মিছিলেও।
চেয়েছিলাম এক নতুন বিপ্লবীর জন্ম হোক
যার বজ্রকন্ঠে ঘটুক বিপ্লব বাংলার বুকে
লেখনীতে ফুটে উঠুক জীবন্ত বিদ্রোহ-
সুকান্ত-নজরুলের মতো।
জন্ম নেয়নি নতুন, শূন্যস্থান রয়ে গেছে দেয়ালিকায়
চিকামারা হারিয়ে গেছে, ভালোবাসার মৃতদেহের উপর-
হেটে গেছে সহস্র আবেগহীন যন্ত্রমানব।
আজ চাইছি তুমি ফিরে আসো-
নিষ্পাপ শিশুটিকে জড়িয়ে রেখে,
তোমায় কারারুদ্ধ করবেনা তারা
অহ্মরী ফিরে আসবে তোমার বাহুডোরে,
তখন না হয় ফিরিয়ে দিও প্রেম।
যেদিন তুমি বাস করবে মম অন্তরে-
তুমি নতুন সূর্যোদয়ের কান্ডারি হলেও
সেদিন না হয় ফিরিয়ে দিও সূর্যটি
কতদিন সূর্যাস্ত দেখিনি সমুদ্রতীরে!
অট্টালিকার আড়ালে দেখিনি সূর্যোদয়!
যেদিন তুমি হাসিমুখে হেটে চলবে দৃপ্তপায়ে
তোমার পদচারণায় না হয় বিপ্লব নেমে আসুক পৃথিবীর বুকে
বিপ্লব-বিদ্রোহীরা ফিরে পাক চেতনা,
জন্মাক নতুন সুকান্ত-নজরুলেরা।
তুমি ফিরে এসো সুবোধ, নীল আকাশে খেচরের বিচরণে
মনুষ্যত্বকে ফেরাতে, তোমায় যে অনেক দরকার!(আমি এখানে খুব কম আসি, কেউ চাইলে আমাকে ফেসবুকে যুক্ত করতে পারেন। kopot.2021 লিখে সার্চ করুন)
1 Comment
Friends
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Rabi Jahangir
@rabi-jahangir
Tarin Jannat
@tarinjannat648gmail-com
S-H-Samrat
@s-h-samrat

ভালো লাগলো।