-
পিনিক
———-
পিনিক !
সাদার পিনিক , কালোর পিনিক ;
রক্তে মিশে থাকা লোহিত পিনিক ;
নিশি রাতের রাস্তার সোডিয়ামের পিনিক ,
তো কখনো মস্তিষ্ক নিংড়ানো কবিতার পিনিক ;
পাতলা লিকারে স্বর পড়া ঘন দুধ চায়ের পিনিক ;
আকাশে মেঘের পিনিক ;
বাতাসে ঝড়ের পিনিক ;
ঝুম বৃষ্টিতে টিনের চালের পিনিক ;
আহ্!কী পিনিক ।
আমাতে তোমার পিনিক ;
রাত্তিরে জোনাকির পিনিক ;
অন্ধকারে ভয় এর পিনিক ,
কখনো জয়ের পিনিক ;
জাতির পিনিক ,
তো কখনো আন্তর্জাতিক পিনিক ;
নির্বাচনে পিনিক ,
বাজারে পিনিক ,
মহল্লায় মহল্লায় পিনিক ;
প্রেমিকার আসক্ত ঠোঁটের সিক্ত পিনিক ;
যান্ত্রিক সব শিক্ষকের পিনিক ;
গলা ফাটিয়ে গাওয়া গানেই পিনিক ;
ক্লান্তি মেশানো চিৎকারে পিনিক ;
তো কখনো অবসাদে হাহাকারের পিনিক ;
ভালোবাসায়ও পিনিক ,
আবার ঘৃণায়ও পিনিক ;
আহ্! কি পিনিক ।
রঙ বেরঙের পিনিক ।
–মো। দানিয়াল আরাফাত
[বিঃ দৈঃ পিনিকের মত slang শব্দ ব্যবহারের জন্য দুঃখিত। আশা করি পাঠক ক্ষমা সুন্দর দৃষ্টিতে পড়বেন।]8 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123



সুন্দরের মাঝে মাদকতা আছে তাইতো সবাই বারংবার এর স্বাদ নিতে চায় । প্রীতি ও শুভেচ্ছা কবি।