-
ছড়া কবিতা:- পুরুষ বলছি তোমায় শোনো
কলমে:- রাসেল আদিত্য
——————————————
বলছি তোমায় যদি ‘পুরুষ ‘ হও তুমি
যদি সত্যিই নিজেকে তুমি ‘পুরুষ’ দাবী করো,
‘পুরুষ’ মানে জানো কি তুমি, না-কি দর্শনধারী-
বৈশিষ্ট্যগত,প্রকৃতিপ্রদত্ত ‘পুরুষ’ নিজেকে মনে করো?জানিনা তুমি কি বোঝ ‘পুরুষ’ মানে আসলে কি
‘পুরুষ’ হলো পৃথিবীর প্রথম সৃষ্টি, দায়িত্ব মানে ‘পুরুষ’,
‘পুরুষ’ মানে সক্ষমতা,’পুরুষ’ মানে দৃঢ়তা
‘পুরুষ’ হলো একজনাতে বহুজনকে আগলে রাখা মানুষ।ধরনীর যাকিছু অনিয়মের বিরুদ্ধে ‘পুরুষ’ প্রতিবাদী কন্ঠ
‘পুরুষ’ মানে এই পৃথিবীর ভবিষ্যৎ গড়ার কারিগর,
সৃষ্টির নিয়মে জীবনেও আঁধার নামে সময় অসময়ে
‘পুরুষ’ মানে সৃষ্টির দুঃসময়ে আশা জাগানিয়া কন্ঠস্বর।‘পুরুষ’ হলো পিতা-ভাই-প্রেমিক-স্বামী ও আশ্রয়ের নাম
আমিত্বকে পরিবারে বিলিন করে তৃপ্ত হওয়াই ‘পুরুষ’,
সৃষ্টি-বিনাশী দুটোই ‘পুরুষ’ ভালো মন্দের প্রয়োজনে
সঠিক পথপ্রদর্শক ‘পুরুষ’ সামলায় সবকিছু না হারিয়ে হুঁশ!নির্ভরতা,নিশ্চয়তা আর ‘পুরুষ’ সার্বিক নিরাপত্তা
ধর্ষক- নিপীড়ক- প্রতারক- যৌতুকলোভী ‘পুরুষ’ নয়,
প্রকৃতি প্রদত্ত আশীর্বাদের অপব্যবহারকারী ওঁরা দেখতে
হুবহু ‘পুরুষের’ মতো হলেও ‘পুরুষ’ নয় ওঁরা,ওঁরা অবক্ষয়।।
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun

