Profile Photo

Masfi KOffline

  • Masfi-Mohammad
  • বলো আমার মৃত্যুর পরে আমাকে ভুলতে কতদিন নেবে?
    গুনে গুনে ঠিক ততদিন ভালোবাসবো তোমাকে

    4
    4 Comments
    • যে প্রেমের ভেতর চিরস্থায়ীত্বের সম্ভাবনা নেই, সে প্রেম প্রেম নয়, সৌন্দর্যের মুগ্ধতার সাময়িক উত্তেজনা

    • মৃত্যুর পরের ভালোবাসাও গোনা যায়, সময়ের প্রতিদানে অটুট 🖤🤍

    • ভুলে যাওয়াই কি এত সহজ?

    • যতদিন স্মৃতি থাকবে, ততদিন ভালোবাসাও বেঁচে থাকবে

  • Profile picture of অমিত

    অমিত and Profile picture of Masfi KMasfi K are now friends

    Profile Photo
    অমিত
    @amitroy
  • অনেক দিন কান্নার পর
    তোমার হেসে ওঠার মতো ঊজ্জ্বল রোদ আজ আকাশে!

    5
    4 Comments
  • নোনতা উপত্যকায়
    কলমে – মাশফি
    ____________________________________________

    তোমার চুল যেন বর্ষা রাতের নদী,
    কালো জলে ভেসে যায় চাঁদের ছায়া,
    বৃষ্টির শব্দে যেমন ফোটে রাতজাগা শিউলি।

    তোমার গায়ের রঙ যেন ভাদ্রের বিকেল,
    সোনালি আলোয় মাখামাখি ধানক্ষেত,
    পাকা ধানের ঘ্রাণে যেমন ভরে ওঠে কৃষকের মন।

    তোমার চোখ দুটি শ্রাবণের পুকুর,
    গভীরতায় ড…Read More

    5
    5 Comments
  • আজ বৃহস্পতিবার;
    এই বৃহস্পতিবার দুপুরের হাওয়া এমন বেপরোয়া
    যেন জানালার পর্দা সরালেই দেখা যাবে তোমাকে।

    2
    4 Comments
    • বৃহস্পতিবারের দুপুরটা আজ বড় অস্থির….🖤

      • @neel আকাশ এত বড়;
        অথচ ছোট্ট এক পাখিকে হারানোর দুঃখে
        কখন থেকে সে বৃষ্টি হয়ে কেঁদেই যাচ্ছে!

    • বৃহস্পতিবারের দুপুরটাকে বেশ কাব্যিক করে তুলেছেন।

      • @amitroy যে দুপুরে স্মৃতি জানালায় দাঁড়ায়, সে দুপুর নিজেই কবিতা হয়ে যায়। 🌿

  • বললাম “আমি মৃতদের সাথে কথা বলতে পারি” অলৌকিক গুরু ভেবে তারা আমার পায়ের উপর পড়লো; অথচ তারা টের পেলো না আমি তাদের সাথেই কথা বলছি

    1
    3 Comments
  • মেঘের মতো
    কলমে – মাশফি
    ____________________________________________
    বৃষ্টি নেমেছে শহরে,
    ঠিক তোমার চুলের মতো এলোমেলো—
    খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া চুলের মতো, এক তুমুল শ্রাবণ।
    নিয়ন আলোর নিচে ভিজে যাচ্ছে পিচঢালা রাস্তা,
    বাসের জানালা, বিজ্ঞাপনের মুখ—
    তোমার গন্ধ লেগে আছে এই শহরের ধুলোবালিতে,
    যেন কোনো এক ধানসিঁড়ি নদী হা…Read More

    3
    7 Comments
  • আমার নীল-সাদায়, তোমার ওই গাঢ় রঙের মায়া,
    বড্ড পিপাসা জাগায়!
    এক ফ্রেমে দাঁড়াবে কি আজ?

    এমনটা নয়— কেবল একটা ছবি তোলার ইচ্ছে লাগে!
    বরং জেনো, তোমার পাশে দাঁড়ানোরও ইচ্ছে জাগে।

    3
    5 Comments
  • Profile picture of Masfi K

    Masfi K changed their profile picture

    2
    2 Comments
  • বহুদিন ক্যানভাসে রঙের আঁচড় পড়েনি। যান্ত্রিক রুটিনে দিনগুলো যেন কেমন ছকে বাঁধা পড়ে গেছে। তবু, দু’চোখ দিয়ে প্রকৃতির এই অসীম ক্যানভাস দেখা তো আর থেমে থাকেনি! মনের গহিনে সযত্নে লুকিয়ে রাখা সেই ছোট ছোট দেখার মুহূর্তগুলোই তো ভেতরের তৃষ্ণার্ত শিল্পীকে আজও বাঁচিয়ে রেখেছে।
    ​আজ গোধূলির আলোয় হঠাৎ একটা স্থিরচিত্র আমাকে থমকে দিল। লেন্সের চোখে ধরা পড়া এক অদ্ভ…Read More

    2
    4 Comments
  • Profile picture of Poly Alam

    Poly Alam and Profile picture of Masfi KMasfi K are now friends

    Profile Photo
    Poly Alam
    @butterflywords
  • Profile picture of Syed Farah

    Syed Farah and Profile picture of Masfi KMasfi K are now friends

    Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • হেমন্তের সন্ধ্যা
    -মাশফি

    হেমন্তের শেষ আলো
    মাঠের উপর এসে থেমে আছে—
    ধান কাটা হয়ে গেছে,
    শুধু খালি জমি,
    আর ছড়িয়ে থাকা খড়ের গন্ধ।
    কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে,
    দূরের গাছগুলো ঝাপসা হয়ে যাচ্ছে অবলীলায়।
    একটি বালক একা দাঁড়িয়ে—
    তার চোখে সন্ধ্যার স্নিগ্ধ বিস্ময়,
    যেন সে প্রথমবার দেখছে
    শূন্যতার এমন নীরব সৌন্দর্য।…Read More

    5
    3 Comments
    • শূন্যতার ভেতরেই পূর্ণতার বীজ এই দর্শনটা এত সহজ ভাষায় এত গভীরভাবে ফুটিয়ে তুলেছেন, সত্যি মন ছুঁয়ে যায়!

    • হেমন্তের এক বিষণ্ণ সন্ধ্যাকে আপনি চিরন্তন করে তুললেন।

    • শূন্য বুকেও বীজ যে থাকে,
      সজীব সুবাস জীবন মাখে।
      নিরবতার সেই গহন টানে,
      পূর্ণতা আজ প্রাণ যে জানে।।

  • Profile picture of Masfi K

    Masfi K Changed their profile cover

    3
    2 Comments
  • Profile picture of Masfi K

    Masfi K changed their profile picture

    4
    1 Comment
  • তুমুল কোনো মেঘলা দিনে
    -কলমে-মাশফি মোহাম্মদ

    তুমুল কোনো মেঘলা দিনে
    সস্তা দামে বৃষ্টি কিনে
    বসবো তোমার চোখের ওপর
    চাটাই বালিশ পেতে।

    হাওয়া হাওয়া ছুঁয়ে যাবে
    তোমার ভেজা চুলের স্পর্শে,
    কান পাতলে শোনা যাবে
    বৃষ্টির মৃদু সুর।

    তোমার দৃষ্টির অলিতে
    হারিয়ে যাবো বারবার,
    ভেজা মাটির সোঁদা গন্ধে
    মন হবে ভারাক্রান্ত।

    কথ…Read More

    4
    4 Comments
    • পুরাতন দু-চার লাইনের ছড়া গুলো বড় পরিসরে লেখার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন অনুগ্রহঃ পূর্বক, শুভেচ্ছা ও অভিনন্দন ।

      • খুব সুন্দর লেখা, দারুণ লাগলো তবে অলিতে শব্দটার পরিবর্তে অন্য একটি শব্দ ব্যবহৃত হতো তবে নিখুঁত হতো… অনেক শুভেচ্ছা প্রিয়…

      • আপনার সুন্দর সাজেশন এর জন্য ধন্যবাদ, আশা করি কোন শব্দটি বেশি মানান সই বলে আপনার মনে হই সেটি আমাকে সাজেশন করবেন, শুভেচ্ছা ও অভিনন্দন,

      • ভালো লাগলো আপনার লেখা। অভিনন্দন

  • Load More Posts

Masfi

Friends

Skip to toolbar