Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • অণুরম্য গল্প
    ‘বৃদ্ধ পার্টির’ আত্মপ্রকাশ

    বাংলাদেশ বিশেষায়িত বৃদ্ধ পার্টির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন চলছে। পার্টির চেয়ারম্যান লোকমান হেমিক ( আয়ুর্বেদিক চিকিৎসক নন, হাকিমকে হেকিমে রূপান্তর করেছেন তিনি)।
    শত পার্টির দেশে বৃদ্ধ পার্টির গঠন ও প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক সংগঠনের ছাত্র, যুব,কৃষক, শ্রমিকসহ নানা পেশায় সংগঠন রয়েছে। এতে দেখা যায় ছাত্র সংগঠনের নেতৃত্বে রয়েছে যুবরা। যুব সংগঠনের নেতৃত্বে রয়েছে মধ্যবয়সীরা। আবার মূল দলের নেতৃত্বে অপেক্ষাকৃত তরুণদের প্রভাব রয়েছে। কিন্তু বৃদ্ধদের নিয়ে তাদের কোনো ভাবনা নেই। এ ধারনা থেকে বিশেষায়িত বৃদ্ধ পার্টির আত্মপ্রকাশ।
    তিনি আরো বলেন, বৃদ্ধ পার্টির কর্মীদের সন্ত্রাস-সহিংসতা করার সামর্থ নেই। তারা হরতাল ডাকতে পারবে কিন্তু পিকেটিং করতে পারবে না। শিক্ষাঙ্গনে তারা সন্ত্রাস চালাতে পারবে না, কেন না তারা শিক্ষার্থী নন। চাঁদাবাজি-টেন্ডারবাজি করার শক্তি এ পার্টির কর্মীদের নেই। মোট কথা শান্ত সংশ্লিষ্ট প্রতিটি শব্দের সঙ্গে তারা জড়িয়ে থাকবে।
    পার্টির সদস্য হতে চাইলে ন্যুনতম বয়স ৬৫ হতে হবে উল্লেখ করে হেকিম বলেন, কর্মজীবন থেকে যারা অবসর নিয়েছেন, তাদের জন্য আদর্শ রাজনৈতিক প্লাটফরম হচ্ছে বৃদ্ধ পার্টি। এছাড়া সারাদেশে যত বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন তারা এ পার্টির সদস্য হতে পারবেন।
    এক প্রশ্নের জবাবে সদ্য আত্মপ্রকাশ করা পার্টির চেয়ারম্যান বলেন, পার্টির অন্যতম লক্ষ্য হচ্ছে শ্রেণিচ্যুত নেতৃত্ব বদলে দেওয়া। সংগঠন যাদের নেতৃত্ব তাদের।
    সংবাদ সম্মেলনে লোকমান হেকিম পার্টি নিয়ে নানা ভাবনার কথা জানান। এক পর্যায়ে তিনি বলেন, ভবিষ্যতে পার্টিকে আন্তর্জাতিক পার্টিতে রূপান্তর করা হবে।

Skip to toolbar