Profile Photo

Md.Mohsin AliOffline

  • Profile picture of Md.Mohsin Ali

    Md.Mohsin Ali

    • 2 years, 6 months ago
    Profile picture
    • 2 years, 6 months ago

    মন থেকে উঠে গেলে
    ভালোবাসায় আর টান থাকেনা।
    মন থেকে উঠে গেলে
    চোখের কোনে আর জল জমে না।
    মন থেকে উঠে গেলে
    ভাবনায় আর মধুরতা আসে না।
    মন থেকে উঠে গেলে
    শ্রদ্ধায় আর ভক্তি থাকে না।
    মন থেকে উঠে গেলে
    নুয়ে পড়ার আর দায়িত্ব থাকে না।
    মন থেকে উঠে গেলে
    বেদনার আর নীল আকাশ থাকে না।
    মন থেকে উঠে গেলে
    কাঙ্ক্ষিত হৃদয়ে আর কল্পনা থাকেনা।
    মন থেকে উঠে গেলে
    চলায় আর মধুরতা থাকে না।
    মন থেকে উঠে গেলে
    কান্নায় আর মান থাকে না।
    মন থেকে উঠে গেলে
    প্রতিশ্রুতির আর দায়িত্ব থাকে না।
    মন থেকে উঠে গেলে
    শ্রদ্ধায় আর শিষ্টাচার থাকে না।
    মন থেকে উঠে গেলে
    হৃদয়ের সান্নিধ্যে আর আশ্রয় থাকেনা।
    শুধু অফুরন্ত আহম্মুকের হাতছানি।

Skip to toolbar