Profile Photo

ইফফাত আরা ঐশীOffline

  • iffat
  • কবিতা- কথা ছিল
    ইফফাত আরা ঐশী
    কথা ছিল,
    আজকে দেখা করবে
    তবে তুমি এলে না এই ভেবে
    হয়তো তোমার- আমার শেষ দেখা হবে
    অথচ আমি  তির্যক রোদের মাঝে বসে আছি তোমার অপেক্ষায়।।

    কথা ছিল,
    আজকে নীল রঙের পাঞ্জাবি পড়ে আসবে
    তোমাকে দেখার তৃষ্ণা মেটাবো।
    অথচ তুমি আমার থেকে দূরে।

    কথা ছিল,
    কবিতায় ছন্দ মিলিয়ে তোমার শব্দের উপমা হবো।
    তবে কেন অন্য নারী তোমার বাক্যের প্রেমালাপ হলো,
    আমি না হয় উপসংহার হবো,
    তুমি না হয় আমার গল্পের শেষ অধ্যায়ের সমাপ্তি হয়ে থেকো।

    কথা ছিল,
    তোমার হৃদয়ের উপখ্যান হবো,
    দুঃখ পেলেই হারিয়ে যাবো তোমার তরে,
    তবু কেন তোমাকে হারাতে হবে  পুনশ্চ।
    কথা ছিল বেশ,
    কয়েকটি অধ্যায় শেষ হোক,
    নিংড়ানো অনুভূতি শেষ হলো এই অনেক।

Skip to toolbar