Profile Photo

ইফফাত আরা ঐশীOffline

  • iffat
  • Profile picture of ইফফাত আরা ঐশী

    ইফফাত আরা ঐশী

    • 2 years, 5 months ago

    চায়ের কাপে চুমুক দিয়ে ভাবি,
    দিনগুলো কতইনা রঙিন ছিল।

    পুরনো অনুভূতি কি হারিয়ে যাবে দূর সীমান্তে,
    আজ আর নেই সেই আড্ডাখানা,
    তোরা নেই তাই।
    আড্ডাটা আর জমে না।

    অনলাইন জগতে পড়ে থেকে-
    হয়ে গেছি একলা পথের পথিক,
    নেই কোন যোগাযোগ,
    নেই কোন সংযোগ,
    আত্মীয় স্বজন থেকে হয়েছি বিমুখ।

    মায়ের হাতের খাবারের নেই কোন তুলনা।
    নিষ্প্রাণ অনুভূতি বিরাজ করে,
    তবুও যেন বাইরের প্রতি বেশি ঝোঁক
    নতুন এর মাঝে পুরনো স্মৃতি গেছে হারিয়ে।

    চিঠিতে ছিল ভালোবাসার বর্হিঃপ্রকাশ,
    অনুভূতিগুলো ছিলো অন্যরকম।
    আগের মতো মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপ ছিলনা,
    তবুও ভালোবাসা ছিল অপেক্ষমান।

    যুগের সাথে সবকিছু বদলায়,
    মানুষ বদলায়, ভালোবাসার মুহূর্তগুলো বদলায়।
    শুধু বদলায় না পুরনো সেই ক্যানভাস,
    বিচিত্র আমাদের জীবনধারা।

    মাঝে মাঝে গুলিয়ে ফেলি
    পুরনোর সাথে নতুনের নেই কোন তুলনা,
    কাজের চাপ এতই বেশি
    এখন আর নির্ঘুম নিরালা হয়ে উঠে না।

    বাবা-মায়ের মুখের হাসি
    ঈদের দিনের মুহূর্তের ঘনঘটা
    স্মৃতিগুলো কখনো কি ফিরে পাবো না?
    ভাবনার মাঝে ডুবে থাকি,
    তবুও যেন কোন কিছু সন্ধান মেলে না।

    পুরনো দিনের মুহূর্ত

    © ইফফাত আরা ঐশী

    4
    2 Comments
Skip to toolbar