-
লুটপাটের শহরে হারিয়ে যাচ্ছে সব মৌলিকতা। লৌকিকতার এই শহরে আজ সবাই ব্যস্ত টেকনোলজি নিয়ে। লুটে নেওয়া হয়েছে সকল শিশুর চঞ্চল শৈশব! চুরি করেছে কিশোরের দূরন্তপনা! যৌবনের ভাবনায় ঢুকিয়ে দিয়েছে শুধু ভোগ বিলাস ও ক্যারিয়ার। লুটে নিয়েছে মানবতা! জীবনে লুটেছে আত্বীয়তার বন্ধন, ভালোবাসা আর পাশে দাড়ানোর সেই আকুলতা। নষ্ট করা হয়েছে সকল মানবিক সত্ত্বা।
হারিয়ে যাচ্ছে ভালোবাসার বন্ধন, অপেক্ষা করার সেই মধুর স্মৃতি, বাবার দরদ ভরা ডাক, মায়ের আদুরে আহবান।
দাদা দাদির সেই মধুর ভালোবাসা, নানা নানির সাথে কাটানো অসাধারণ দিনগুলো! পুজিবাদ লুটেছে সবই।নতুন বর্গীরা এসে এবার লুটতে শুরু করেছে অর্থ সম্পদ আর কষ্টের রেমিটেন্সযোদ্ধার ফসল।
লুটে নিয়ে সর্বস্ব হাত দিয়েছে সাধের স্বাধীনতায়। লাল টকটকে স্বাধীনতার সূর্য আজ ঘন কালো আধারে ঢেকে যাওয়ার অপেক্ষায়!আর আমরা অপেক্ষায়! কবে হবে পুজিবাদের অবসান!
7 Comments-
পুজিবাদের অবসান সত্যি ক’জন চায়! যে যায় লংকায় সেই হয় রাবণ। আমরা এমন একটা সময় পার করছি তাতে শুধু অস্থিরতা
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
সঞ্জিত তির্কী কাব্যিক
@sonjittirkypronob
রাজীব হাসান
@rajib21
নাজমুছ ছাকিব
@sakibn1975
সুকেশ কুমার রায়
@sk96
মাইন উদ্দিন
@thehazari95
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Abu Zafor Mohammad Faruq
@abuzafor


শিশুর শৈশব হারিয়ে গেছে