-
কবিতা:- রাগ কইরো না আমার মা….
—–রাসেল আদিত্য
——————————————————মা……
ও মা…….!
আরেহ এই ছেরি!ডাকছি শুনতে পাচ্ছিস না?
মরিয়ম গো,
আমাদের ঘরে আজও গরুর মাংস রান্না হয়নি।
আম্মু লুকিয়ে সেমাই এনেছিলো,
আমি বলেছি,আমার আফনান আসুক।
আল্লাহ যেদিন রাহাকে ফিরিয়ে দিবেন,
সেইদিন এই ঘরে ঈদ উল আজহা পালিত হবে।গত ঈদে তুমি আবদার করেছিলে,
সিনেপ্লেক্সে “রাজকুমার” দেখার।
আমি তোমার পঁচা পাপা শেষ পর্যন্ত তোমার ইচ্ছেপূরন
করতে পারিনি।
তাই এবার পণ করেছিলাম,
তোমাকে কিছু না জানিয়েই “তুফান” দেখাতে নিয়ে যাবো।ও রাহা!
একটুও মন খারাপ কইরো না মা।
তুমিতো স্যালুট প্রাপ্য।
নিজেকে নিজের বুদ্ধি দিয়েই সেভ করেছো।
আলহামদুলিল্লাহ।
আম্মুর শরীরটা খুবই খারাপ মা।
শুধু একটা কথাই বলেন একাএকা,
আল্লাহ, আমার রাহারে একটা বার না দেখাইয়া তুুমি
আজরাইল (আঃ) কে পাঠাইওনা!
পাখি,কলিজা?
সবকিছুর শেষ আছে।
আমাদের এই অসহনীয় সময়টাও সহসাই কেটে
যাবে ইনশাআল্লাহ।ও পাখি,
এইবার একটা অদ্ভুত স্বপ্নের কথা শোনো।
গতরাতে ঘুমিয়েছিলাম বোধহয় তিনটার পরে।
স্বপ্নে দেখি,
একজন বুজুর্গ মতোন দেখতে লোক আমাকে
বললো,
অই,এগারোটা বাইজা গেছে,
আর কতো ঘুমাবি???
আমি আনমনেই আসসালামু আলাইকুম বলি।
সালামের উত্তর দিয়ে তিনি বললেন,
দুইটা ইচ্ছার কথা ক।
আল্লাহ তায়ালা তর দুইটা ইচ্ছা পূরণ করবো।কিছু না ভেবেই কি ইচ্ছে করলাম শোনো।
বললাম,
প্রথমে চাই মিন্টু সাহেবের বিচার।
রাসেল আর দিপু সৃষ্টি করার জন্য।
দুই নম্বরে চাই ওদের আম্মির বিচার।
অনিন্দ্য -অতিথি ও রাহা সৃষ্টি করার জন্য।আমার ইচ্ছার কথা শুনে বুজুর্গ লোকটি বললেন,
সন্তানের নিকট বাপ-মায়ের অন্যায় আল্লাহ
গৌন হিসেবে দেখেন।
তুই একটা বোকারে,
কতো সহজে এত্তো বড়ো সুযোগটা হাতছাড়া করলি/
আমি বললাম –
ঐ আল্লাহ ভালো জানেন,
সারাজীবন আমি এমনটাই করেছি।
মাগার আফসোস করি নাই।
আল্লাহ তোকে বিপদমুক্ত করুন,আমিন।তারপরই তিনি অদৃশ্য হয়ে গেলেন।
হ্যা মা,একদম সত্যি বলছি।কিছু বলতে চাই:-
কবিতাটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের সাক্ষী হয়ে থেকে যাবে আজীবন।
গত ১২ জুন থেকে নিখোঁজ আমার কনিষ্ঠ সন্তান,
মরিয়ম আফনান রাহা ইসলাম (১২)।মহান সৃষ্টিকর্তার অসীম দয়া আর মেয়ের সাহসীকতার জন্য আন্তর্জাতিক নারী ও শিশু পাচারকারী চক্রের কবল থেকে মুক্ত হতে পারলেও আইনী বেড়াজালে আমার ছোট্ট মেয়েটা ভারতের আসামের রাজধানী গুয়াহাটির সেফ হোমে বন্দী হয়ে আছে আজ ছেচল্লিশ দিন (২৭/৭/২৪)।
নিজের অর্থনৈতিক দৈন্যের মাশুল গুনছে সে।
ও জীবন রে……!
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun


