Profile Photo

Ismail MozumdarOffline

  • Ismail-Hossain-Mozumdar
  • Profile picture of Ismail Mozumdar

    Ismail Mozumdar

    1 year, 9 months ago

    যার এমন একটা মানুষ আছে তার আর কি লাগে?
    ধন্যবাদ প্রিয়।

    ০১/০৯/২০২৪
    প্রিয়

    পত্রের শুরুতেই তোমাকে জানাই একগুচ্ছ রজনীগন্ধা ফুলের গভীর রজনীর স্নিগ্ধ সুবাসের শুভেচ্ছা। আশাকরি তুমি বেশ ভালো আছো।
    চিঠি দিবসের এই দিনে আমার ছোট্ট কাব্যগুচ্ছের ভালোবাসা রইলো তোমার জন্য।

    নব্বই দশকের মনের ভাব প্রকাশের আরেক নাম চিঠি। কারো পুরো আবেগ ভালোবাসা জমে থাকে এই চিঠির মধ্যে।

    কতইনা সুন্দর ছিলো সেই দিনগুলি। কতো অপেক্ষায় অটল থাকতো প্রিয় মানুষটার আবেগ মাখা চিঠির জন্য। কত দিন,, মাস,, বছর পেরিয়ে যেতো সেই ভালোবাসার অপেক্ষায়।
    তবে তবুও ভালোবসা কখনো হারিয়ে যেতোনা। অন্যকারো হয়ে যাওয়ার ভয় ছিলোনা প্রিয় মানুষটার।

    সেই প্রাচীন যুগটাকে ফিরে পেতে ভীষণ ইচ্ছে করে মাঝে মাঝে। মনেহয় আবারো হারিয়ে যাই সেই দিনগুলির মাঝে। ফিরে পেতে চাই সেই পুরোনো দিনের অটুট ভালোবাসাটাকে।

    তোমার লেখা সেই সাদা কাগজের এলোমেলো ভাজে কালো রঙের সেই শব্দগুচ্ছ আমি খুব যত্ন করে রেখে দিতে চাই। যেখানে কোন হারানোর ভয় নেই তোমাকে। সেই দিনগুলো চিনিয়ে আমাকে ভালোবাসা ঠিক কাকে বলে,,অপেক্ষা কাকে বলে?

    প্রিয় আমি আজও অপেক্ষায় থাকি,, তবে সেটা সময়ের না ভালোবাসার অপেক্ষা। তোমার দেওয়া এলোমেলো ভাজের সেই সাদা কাগজের কালো রঙের শব্দগুচ্ছ আমার কাছে হীরের চেয়েও দামী উপহার।

    ঠিক এই দিন থেকে শুরু হয়েছিলো আবেগ, ভালোবাসা, মায়া নামক এক অন্যতম মনের ভাব প্রকাশের মাধ্যম যার নাম চিঠি।

    হাজারো ভালোবাসার স্মৃতিমাখা এই চিঠি নামক অনূভুতি কখনো ভুলে যাওয়ার মতো নয়।

    সবসময় ভালো থেকো সুস্থ থেকো মনে হলে চিঠি দিপ প্রিয় আমার ঠিকানায়। মিথ্যে করে হলেও লিখে দিও ভালোবাসি।

    “”অপেক্ষায় কাটুক দিন শেষে বছর “”
    ।।।।তবুও শেষ না হোক ভালোবাসার প্রহর।।।।

    “”” ভুল না হোক ভালোবাসা “”
    ।।।অপেক্ষায় কাটুক দিন।।।
    “” তোমার ভালোবাসা করুক “””
    আমায় প্রতিনিয়ত রঙিন

    “”” সাদা কাগজের ভাজে লিখা থাকুক নাম””
    ।।।। বলে দিও প্রিয় তোমায় বড্ড ভালোবাসি
    চিঠি তার প্রমাণ।।।

    ইতি
    আইরিন (তোমার পদ্মাবতী)

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম


শিক্ষা জীবন:

  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৫

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar