-
কিছু শব্দ এলোমেলো ভাবে পাজরের চারপাশে ঘুরছে । পথ খুঁজছে বাকযন্ত্রে যাবার, খুঁজে পাচ্ছে না । পথ হারিয়েছে শব্দগুলো । আবার মনের মধ্যে ফেরত যাবার আগে একটা শেষ চেষ্টা । যদি মস্তিষ্কের সাথে যোগাযোগ করা যায়, তবে হয়তো বাকযন্ত্রের দেখা মিলতেও পারে । পারে না?
কিন্তু মন আর মস্তিষ্কের মধ্যে যে এক দ্বন্দ্ব চলছে তা তো এই শব্দগুলোর জানার কথা না । মন চাইছে এলোমেলো শব্দগুলো বের হয়ে যাক । এভাবে বন্দী হবার থেকে বেড়িয়ে যাক, হাল্কা করুক নিজেদের । কিন্তু মস্তিষ্কের প্রবল উপেক্ষায় ওরা পথ হারা । মস্তিষ্ক চাইছে না ওরা কথা বলুক । নিজ অন্ত্রের যুদ্ধ শেষে শব্দগুলো পথ খুঁজে পেয়েছে । বেড়িয়েছে ওরা বন্দীদশা থেকে । মস্তিষ্কের ঠিক নিচে অক্ষিগোলক ঘুরে অশ্রুর বেশে বেড়িয়েছে শব্দগুলো । গালবেয়ে নামতে থাকা অশ্রুরা যখন বাকযন্ত্রের শেষ অংশের দেখা পেল, তখন ওরা হাসছে।
একসাথে নিঃশব্দে হাসছে।
4 Comments
Friends
আবু শাহেদ চৌধুরী
@abushahedc
অঙ্কিত কুমার সিংহ
@ankit-kumar
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Queen Ritu
@smilee88
আর্য্য সপ্ত দর্শী
@nandini
MDFI
@mdfi
অভিউল মারুফ
@oviulmaruf
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2


শব্দগুলো আলোড়ন তুললো আমার মনে-মস্তিষ্কে। ভালো লিখেন আপনি। এ পাড়ায় নতুন এলেন বুঝি?