Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “ইচ্ছা হলো তাই লিখলাম”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    হঠাৎ আবার ইচ্ছা হলো
    কিছু একটা লিখতে
    আমার যে ভাই অনেক বাকী
    লেখার কিছু শিখতে ।

    সবার সাথে থেকেই বোধ হয়
    শেখা হবে পূর্ণ
    একলা জীবন লাগে কেবল
    দুখী জরা জীর্ণ ।

    সবার সাথে জন্যও
    যোগ্য হওয়া চাই
    সবার মত সে যোগ্যতা
    আমার যে ভাই নাই ।

    অনেক দিনের পরে আবার
    শুরু করছি লেখা
    কে জানে কে কেমন ভাববে
    আবার হলে দেখা ।

    ইচ্ছা হলো তাই লিখলাম
    যা হয়েছে হোক
    আমি জানি সবাই ভাল
    তুলটের সব লোক ।

Skip to toolbar