Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • __দিবসের__শেষাংশে___
    বিকেলে শেষে যখন গোধূলী এল নেমে,
    উদাস পথিকের পায়ে পায়ে থেমে থেমে;
    হয়ত নতুন জোড়া মগ্ন তখনও প্রেমে,
    শ্রমিক মজুর ক্লান্ত ঘেমে ঘেমে।

    এরপর উঠেছিল শেষ পক্ষের পূর্ণিমার চাঁদ,
    সাথে ছিল মৃদু শীতল স্তব্ধ রাত ;
    তখন কেউ অভূতপূর্ব অবাক,
    আর কেউবা ছিল কাঙ্খিত নির্বাক।

    অত:পর রাত পেরিয়ে ভোর যখন প্রায় কাছে,
    কূজনের আগে আযান ভেসে আসে,
    কেউ গভীর ঘুমে,
    কেউবা উঠেছে তখন সজাগ;
    আর কতক মগজ চক্রবুহ্যে তখনও নির্ঘুম নিরাগ।

    ২০এ সেপ্টেম্বর,২০২৪ ইং
    মো দানিয়াল আরাফাত

    10
    4 Comments
    • অপূর্ব লেখনী এবং চমৎকার উপমা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বাহ,বেশ চমৎকার লিখেছেন কবি, শুভকামনা রইল

    • যে গোধূলী ভালোবাসে না সে আদতে “ভালোবাসা” এর দাইরায় নাই। রূপ যাকে বিমোহিত করেনা সে হয় মহামানব (যে বিমোহন স্তর পেরিয়ে এসেছে) অথবা অমানুষ(পশুর চেয়েও অনুন্নত)।

Skip to toolbar