Profile Photo

Md. Deloar HossenOffline

  • Md.-Deloar-Hossen
  • Profile picture of Md. Deloar Hossen

    Md. Deloar Hossen

    1 year, 8 months ago

    #রঙে_জল_আছে_বিষ_আছে

    হস্তরেখায় লাউডগা- না না শঙ্খচূড়!
    তুলিতে রঙ মাখলে ঝড় ওঠে
    ঝড় রঙ চেনে- শিল্প চেনে- চেনে মানুষ
    মাছিমদিয়ার লালমিয়া আর কেউ নয় এস এম সুলতান !

    তবু আমি ঠিক আছি
    কেটেছেটে হীরকদ্যুতির মতো নক্ষত্র মেখে নিয়েছি হাতে
    হাতজুড়ে ছায়াপথ, মুঠোবন্দি রঙের অসুখ
    রঙে তুলি চোবালে ঈশ্বর কথা বলে !

    নারী আর শঙ্খচূড় তুলির আঁচড়ে মিলেমিশে যায়
    নগ্ন হই, পৌছে যাই ক্রমাগত নগ্নতার গভীরে
    তুলির টানে স্পষ্ট হয় ফুল, পাতা, সাপ, আর নগ্ন ঈশ্বরী
    সুলতান বলেছেন- “রঙে জল আছে, বিষ আছে”
    আঙুল জানে আর আমি খুব জানি !

    ©মো. দেলোয়ার হোসেন
    তেরখাদা, খুলনা

Skip to toolbar