-
__আড়ালের_ডাক__
আরে! আসেন, আসেন;
ওই যে ওইখানটাতে বসেন।
ওখানে অনেকেই বসেনা।
যারা বসে তারাও কাউকে ডাকে না;
আপনে বসেন;
নিশ্চিন্তে বসেন।
ওখানে অধিষ্টিত হলে কেউ জিজ্ঞেস করবেনা,
“কে”, “কেন”, “কিভাবে”।
আপনেও সবার মতই দেখতে পাবেন মায়ার রঙ,
শুনতে পাবেন প্রাগৈতিহাসিক সব হাসি, কান্না আর গান;
লিখতে পারবেন, আঁকতে পারবেন, ভাবতেও পারবেন;
যেকোন কিছুতেই মগ্ন হয়ে যেতে পারবেন।
শুধু পারবেন না ডাকতে ;
ওপাড়ের কেউই পারে না।
তবে সুবিধা এই আপনাদেরও ডাকবে না কেউ।একটা আধা-স্বচ্ছ অর্ধভেদ্য দেয়াল দিয়ে আলাদা করা জায়গাটা,
আড়ালের দেয়াল।
আমি? আমি আড়ালের ইজারাদার।
লোক বুঝে দেখায়ে দিই তারই দুয়ার।–মো. দানিয়াল আরাফাত
বুধবার, ৯ই অক্টোবর ২৪’ এর5 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123



তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!