Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • __শেষ_বৃষ্টি__
    নিজের রঙ সমূহ খুব প্রিয়,
    তবুও অনেকটাই ভয়ে থাকি।
    ঝড় বৃষ্টিতে লুকিয়ে থাকি;
    একদম গোপণেই থাকি।

    আমার রঙ গুলো প্রচন্ড শুষ্ক, মিহি-দানাদার;
    আচমকেই উড়ে যায়, বৃষ্টিতে ধুয়ে যায়।
    তবে সবসময় লুকিয়ে পড়া যায় না,
    হয় না ইচ্ছেও।
    এমনই এক দূর্বল অসংযমী মুহূর্তে,
    আমি বৃষ্টিতে নেমে পড়ব তোমাদেরই সাথে।
    তোমাদের হৈ-হুল্লোড়ের মাঝেই –
    বৃষ্টি আমায় রঙ সমেত ধুয়ে নিয়ে যাবে,
    ভেজা স্নিগ্ধ কালচে সবুজ প্রকৃতিতে মিশে যাবে আমার সর্ববস্বত্তা।
    কাকভেজা শহরের সড়ক, কৃত্রিম উদ্যান,
    কিংবা বৃষ্টিস্নাত প্রেমিক-প্রেমিকার আবিষ্ট ঠোঁটের সন্ধিস্থলে,
    আবার মফস্বলের কর্দমাক্ত আধপাকা সরু গলিতে, পিচ্ছিল শ্যাওলা জমা কলতলায়, ভেজা দেয়ালের ফাঁটলে ফাঁটলে,
    বা গ্রামীন মেঠো পথে, বৃষ্টিস্নাত বটে আমায় পাওয়া যাবে।
    তখন কারুই আমায় আর খুঁজতে হবে না।

    12
    9 Comments
Skip to toolbar