Profile Photo

Shoriful ShoronOffline

  • Shoriful-Shoron
  • Profile picture of Shoriful Shoron

    Shoriful Shoron

    1 year, 7 months ago

    আবৃত আর্তি
    _____________
    ধরিত্রী,
    তুমি দেখতে কেমন?
    তোমার তটিনি, অরণ্য, গিরি, নভ?
    অনল, জল, বায়ু?
    ঊর্মি, চন্দ্রিমা কিংবা শিলা?
    আচ্ছা; কিরণ দেখতে কেমন হয়?
    আঁধার?

    ধরিত্রী,
    অদৃষ্ট দেখতে কেমন?
    তার চাতুর্য, জবরদস্তি, নির্মমতা, বৈরিতা?
    কল্পনা, জল্পনা, স্বপ্ন?
    ঈর্ষা, বিতৃষ্ণা কিংবা মন্দ?
    আচ্ছা; মানুষ দেখতে কেমন হয়?
    হৃদয়?
    ___
    ২৪ ঘন্টা খবর বিডি/জুন ৭, ২০২০
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    8
    3 Comments
Skip to toolbar