Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 2 years ago

    মনের মায়া
    মুহাঃ হাবিবুর রহমান
    ২৯/১০/২৪

    ১
    দেয়ালের ওপাশে রোদ জেগেছে
    এপাশে পড়েছে ছায়া-
    প্রভাতেী কিরণে নতুন আলোয়
    মিলছে মনের মায়া।

    ২
    ড়াকিছে রোদের ছায়া
    এসো হেথা, রচি আগামী সুন্দর রুপে-
    জ্বরা-ব্যাধি গুলো চির তরে, যাক হারিয়ে
    দূর বহু দূরে অজনা অন্ধ কূপে।

    ৩
    দেয়ালের ওপাশে তরু লতা ঢাকা
    সবুজে মোড়ানো মাঠ-ঘাট
    হেমন্তের কুয়াশা যেন মুক্তর দানায়
    নতুন সূর্যালোকে রাঙালো ধরনীর ললাট।

    ৪
    আজিকার দিন স্বপ্ন মাখা-
    দু-চোখের তারায় ভরা রঙিন ভবিষ্যৎ
    পিছুটানহীন নব যাত্রায় শুধু
    সুদূরের পানে বয়ে চলা মেঠ পথ।

    3
    1 Comment

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar